এক্সপ্লোর

Health Tips: রোজ ঠান্ডা জল খান? সতর্ক থাকুন

Cold Water: গ্রীষ্মকালে আপাত-আরাম পেলেও সবসময় বরফ-ঠান্ডা জল খাওয়া কি উচিত? কী বলছেন চিকিৎসকরা?

কলকাতা: শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ঠিকমতো চালানোর জন্য অত্যন্ত প্রয়োজন পর্যাপ্ত জল খাওয়া। হজমপ্রক্রিয়া থেকে মেটাবলিজম সবকিছু ঠিকভাবে চলার জন্য প্রয়োজন। শরীরে তাপমাত্রা ঠিক রাখতে নিয়ম মেনে জল খাওয়া দরকার। বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গের কাজ ঠিকমতো চলার জন্য দরকার জল। 

গ্রীষ্মপ্রধান দেশে গরমের হাত থেকে বাঁচতে জল বেশি খেতে হয়। অতিরিক্ত গরমের জন্য অনেকেই বছরের অনেকটা সময় বরফ-ঠান্ডা (Ice Cold) জল খেয়ে থাকেন। অনেকসময় গরমকালে (Summer) নিয়মিত ফ্রিজে রাখা জল খান অনেকে।  অত্যধিক গরম ঠেকানোর জন্য যা স্বাভাবিক। কিন্তু আপাত আরাম পেলেও সবসময় বরফ-ঠান্ডা জল খাওয়া কি উচিত? কী বলছেন চিকিৎসকরা?

কী হতে পারে?
মানবদেহে স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা (Temparature) থাকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গরমকালে যদি হঠাৎ করে অত্যধিক ঠান্ডা জল খেয়ে নেওয়া হয় তাহলে শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করতে হয় শরীরকে। এনার্জি খরচ করে তাপমাত্রায় ভারসাম্য আনে শরীর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক ঠান্ডা জল শরীরে ভারসাম্য নষ্ট করতে পারে, হজমপ্রক্রিয়াতেও ধাক্কা দিতে পারে। খাবার সময়েও অনেকে ঠান্ডা জল খান। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেই সময় শরীরের তাপমাত্রার ভারসাম্য ঠিক রাখার জন্য এনার্জি খরচ করে শরীর। যেটা আদতে খাবার হজম ও পুষ্টিপদার্থ (Nutrients) শোষণের কাজে ব্যবহৃত হতো। এছাড়াও, খাবার সময় ঠান্ডা জল খেলে বুকে সর্দি বসে যাওয়া এবং কফের সমস্যাও হতে পারে। যদিও এই সমস্যগুলি ছাড়া আর কোনও ঝুঁকি নেই।

উপকার রয়েছে?
শরীরচর্চার সময় ঠান্ডা জল থেকে অবশ্য উপকার হতে পারে। শরীরচর্চার জন্য উত্তপ্ত হয়ে উঠতে পারে শরীর। সেই সময় ওভারহিটিং এড়াতে কাজে দেবে ঠান্ডা জল। কারণ ঠান্ডা জল শরীরে তাপমাত্রা (core temparature) ঠিকমতো বজায় রাখতে সাহায্য করে। 

জলেও সতর্কতা:
শরীরের জন্য জল প্রয়োজন বটেই। ত্বক (Skin), রোগ প্রতিরোধ শক্তি থেকে হজমপ্রক্রিয়া সবকিছুতেই কার্যকরী জল। কিন্তু, অতিরিক্ত জল খাওয়া ঠিক নয়। অতিরিক্ত জল খেলে শরীরে নানারকম সমস্যা হতে পারে। বেশি নয়, পর্যাপ্ত পরিমাণ জলই শরীর ঠিক রাখার মূল মন্ত্র।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।  

আরও পড়ুন: এইচআইভি আক্রান্তদের সবচেয়ে বেশি সুরক্ষা কোন কোভিড টিকায়?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget