এক্সপ্লোর

Eye Care Tips: কাঠফাটা রোদে চোখের যত্ন নিচ্ছেন তো ? কী করবেন এই সময়

Tips To Protect Eye In Summer: কাঠফাটা রোদে শরীরের বিভিন্ন অঙ্গের পাশাপাশি চোখের খেয়াল রাখাও জরুরি। চোখেরও এই সময় বিপদ বাড়ে।

গরমের জেরে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গের উপরেই প্রভাব পড়ে। একই সঙ্গে প্রভাব পড়তে পারে চোখের উপরেও। শুধু অতিরিক্ত গরম নয়, চোখের সমস্যার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। আর সেই মাফিক চোখকে (Eye Care) সুরক্ষিত রাখাও জরুরি।

গরমে চোখের সমস্যার কারণ

  • অতিরিক্ত তাপমাত্রা চোখের ক্ষতি করে।
  • দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের সমস্যা বাড়ে।
  • রোদের অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভিএ ও ইউভিবি রশ্মি চোখের নানা সমস্যার বড় কারণ।
  • দৃষ্টিশক্তি দুর্বল করে দিতে পারে অত্যাধিক তাপমাত্রা।

গরমে চোখের যত্ন নেওয়ার সেরা উপায় (Tips To Protect Eye)

১. ইউভি রে প্রোটেক্টেড সানগ্লাস - শুধু সানগ্লাস পরলে হবে না। ইউভি রে প্রোটেক্টেড সানগ্লাস পরতে হবে রোদের মধ্যে। এই বিশেষ ধরনের সানগ্লাস অতিবেগুনি রশ্মিকে কাঁচ ভেদ করে চোখ পর্যন্ত পৌঁছতে দেয় না। ফলে চোখ রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকে। 

২. টুপি বা হ্যাট - টুপি বা হ্যাটের বর্ধিত অংশ কপাল  ও চোখকে ঢেকে রাখে, যারা টুপি পরতে অভ্যস্ত তাদের এটি পরে ফেলা ভাল।

৩. আই ড্রপ - রোদের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণে চোখের জল শুকিয়ে যেতে পারে। চোখে জ্বালা দিতে পারে এমনকি চোখে ব্যথা হতে পারে। এই সমস্যা এড়াতে আই ড্রপ ব্যবহার করুন। এই আই ড্রপ কোনও ওষুধ নয়, বিজ্ঞান মেনে তৈরি কৃত্রিম চোখের জল। যা চোখ আর্দ্র রাখে। চোখের সমস্যা হতে দেয় না অতিরিক্ত রোদের মধ্যে।

৪. ডায়েটের বদল - ডায়েটের বদল আনা এই গরমে ভীষণ জরুরি। হার্ট, পেট, লিভার ও কিডনির পাশাপাশি সঠিক ডায়েট আমাদের চোখেরও যত্ন নেয়। স্বাস্থ্যকর ডায়েট বলতে এর মধ্যে বেশিরভাগ জরুরি ভিটামিন, প্রোটিন, ফাইবার ও জরুরি খনিজ পদার্থ থাকবে। ডায়েটে যেন অবশ্যই ভিটামিন এ ও সি সমৃদ্ধ খাবারও থাকে।

৫. পর্যাপ্ত পরিমাণে জল - পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রোজ। কারণ শরীরে জল কমে গেলে চোখের জলও কমে যাবে। চোখের জল চোখের মণিকে আর্দ্র রাখে। পাশাপাশি বাইরের ধুলোবালি থেকে চোখকে রক্ষা করে। তাই চোখ সুরক্ষিত রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget