এক্সপ্লোর

Health Tips: আসছে দুর্গাপুজো, উৎসবের খাওয়া-দাওয়ার মধ্যেও কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন?

উৎসবের মরশুম মানেই অনিয়মিত রুটিনে খাবার খাওয়া কিংবা লাইফস্টাইলে পরিবর্তন। আর তার প্রভাব পড়বে ওজনে।

কলকাতা : আর কয়েকদিন পরই চলে আসবে বাঙালিদের মহা উৎসব দুর্গোৎসব (Durga Puja 2021)। শারদীয়া মানেই জমিয়ে আনন্দ, মজা আর খাওয়া দাওয়া। যদিও করোনা পরিস্থিতি চলার কারণে সমস্ত পরিকল্পনাতেই কিছুটা কাটছাঁট হবে। তাহলেও যে যার মতো করে উদযাপন করবেন দুর্গোৎসব। পুজো আসলে যেমন আনন্দে মনটা ভরে থাকে, তেমনই যাঁরা ফিটনেস সচেতন, তাঁদের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার (Weight) একটা চিন্তা থেকেই যায়। উৎসবের মরশুম মানেই অনিয়মিত রুটিনে খাবার খাওয়া কিংবা লাইফস্টাইলে পরিবর্তন। আর তার প্রভাব পড়বে ওজনে। বিশেষজ্ঞা জানাচ্ছেন, উৎসবের মরশুমেও ওজন বৃদ্ধির দিকে নজর দেওয়া প্রয়োজন। কয়েকটা পদ্ধতি মেনে চললেই নিয়ন্ত্রণে রাখা যাবে ওজন।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু ওজন কমানোর জন্য নয়, শরীরের বিভিন্ন উপকারে সাহায্য করে গরম জল। তাই উৎসবের মরশুমে দিনের  শুরুটা করুন দু গ্লাস ঈষদুষ্ণ গরম জল দিয়ে। এর ফলে অতিরিক্ত ওজন যেমন নিয়ন্ত্রণে রাখা সম্ভব তেমনই ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্যও দারুণ উপকারী।

Health Tips: কফি খেতে ভালোবাসেন? নিজের অজান্তেই কফি ক্ষতিকরভাবে তৈরি করে ফেলছেন না তো?

২. অনেকেরই ধারণা রয়েছে যে, অনেকটা সময় না খেয়ে থাকলেই বুঝি ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু পুষ্টিবিদরা একেবারেই এই ধারণাকে ত্যাগ করার কথা জানাচ্ছেন। তাঁরা বলছেন, অনেকটা সময় না খেয়ে থাকলে ওজন কমবে, এটা একেবারেই ভুল ধারণা। খাবারের পরিমাণের দিকে নজর দেওয়া দরকার। একসঙ্গে অনেকটা খাবার না খেয়ে অল্প পরিমাণে বাড়ে বাড়ে খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

৩. ব্রেকফাস্ট বাদ দেওয়া একেবারেই চলবে না। পরামর্শ পুষ্টিবিদদের। সকালের প্রথম খাবারটাই টাটকা ফল দিয়ে করতে বলছেন তাঁরা। অন্যান্য যেকোনও খাবারের থেকে টাটকা ফল অনেক বেশি উপকারী এবং সারাদিন এনার্জি রাখার জন্যও উপকারী।

৪. দুপুর, রাত কিংবা যখনই আপনি কোনও ভারী খাবার খাচ্ছেন, তখনই তার সঙ্গে স্যালাড খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। 

৫. খিদে পেলে অন্যান্য স্ন্যাক্সের পরিবর্তে একমুঠো বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

Health Tips : সন্তানের জন্মের পর নতুন মায়েরা কী কী খাবার অবশ্যই খাবেন?

৬. উৎসবের মরশুমেও নিয়ন্ত্রণে রাখুন শরীরের ওজন। তার জন্য সফট ড্রিঙ্ককে একেবারেই না বলার পরামর্শ পুষ্টিবিদদের। সফট ড্রিঙ্কের পরিবর্তে যেকোনও ফলের রস বেছে নিতে পারেন।

৭. উৎসব চলছে বলে শরীরচর্চা বন্ধ করে দিলে চলবে না। প্রত্যেকদিন নিয়ম করে শরীরচর্চা করলে অতিরিক্ত ওজন নিয়ে বিশেষ মাথা ঘামানোর প্রয়োজন নেই বলে মত বিশেষজ্ঞদের।

৮. স্বাস্থ্যের উপকারে ঘুম খুবই জরুরি। পর্যাপ্ত পরিমাণে ঘুমে শরীর সুস্থ থাকে। শরীরের সঙ্গে সুস্থ থাকে মস্তিষ্ক। তাই আনন্দে মেতে উঠলেও পর্যাপ্ত সময় ঘুমিয়ে নিতে ভুলবেন না। 

 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget