এক্সপ্লোর

Health Tips: কফি খেতে ভালোবাসেন? নিজের অজান্তেই কফি ক্ষতিকরভাবে তৈরি করে ফেলছেন না তো?

কফি খাওয়ার সময়ে আমরা বেশ কিছু ভুলভ্রান্তি করে থাকি। যার ফলে স্বাস্থ্যকর পানীয় হয়ে ওঠে ক্ষতিকারক। তাই সেগুলো জেনে নেওয়া জরুরি।

কলকাতা : কফি (Coffee) খাওয়া ভালো নাকি খারাপ, এই নিয়ে অনেকের মনেই অনেকরকমের ধারনা রয়েছে। কেউ কফি খাওয়াকে স্বাস্থ্যকর বলেন তো কেউ বলেন ক্ষতিকর। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, কফি স্বাস্থ্যের অনেক উপকার করে। তেমনই কফি খাওয়ার সময় আমরা এমন অনেক ভুলভ্রান্তি করে থাকি, যার ক্ষতিকর প্রভাবও আমাদের শরীরে পড়ে। তাঁদের মতে, ইন্দ্রিয় সজাগ রাখতে, মুড ভালো রাখতে এবং মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে কফি। পাশাপাশি কফি বিনসে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস। যা বিভিন্ন ক্রনিক ডিজিজ প্রতিরোধ করতেও সাহায্য করে। তবে, এরই সঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কফি খাওয়ার সময়ে আমরা বেশ কিছু ভুলভ্রান্তি করে থাকি। যার ফলে স্বাস্থ্যকর পানীয় হয়ে ওঠে ক্ষতিকারক। তাই সেগুলো জেনে নেওয়া জরুরি।

১. পুষ্টিবিদরা জানাচ্ছেন যে, একজন ব্যক্তির কখনওই সারাদিনে দু কাপের বেশি কফি খাওয়া উচিত নয়। ২৫০ মিলি কফি আমাদের শরীরে কোনও ক্ষতিকারক প্রভাব ফেলে না। কিন্তু এর থেকে বেশি পরিমাণে কফি শরীরে গেলেই পেটে ব্যথা, হজমের গোলমাল, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হৃদপিন্ডে রক্ত সঞ্চালন অনিয়মিত হয়ে পড়ার মতো সমস্যাগুলি দেখা দিতে পারে। এছাড়াও অত্যধিক পরিমাণে কফি খেলে উত্তেজনা বেড়ে যাওয়া, অনিদ্রা এবং সারাদিন ক্লান্ত লাগার মতো সমস্যাও দেখা দেয়। তাই কফি অবশ্যই খাবেন। কিন্তু অত্যধিক পরিমাণে খেলে তা আদতে স্বাস্থ্যের ক্ষতিই করবে বলে মত পুষ্টিবিদদের।

২. চিনিতে পুষ্টিগত গুণাগুণ প্রায় নেই বললেই চলে। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। অনেকেরই কফিতে চিনি মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে। কফিতে যখনই চিনি মিশছে, তখনই তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে উঠছে। চিনি মেশানো কফি খেলে ওবেসিটি, মধুমেহ প্রভৃতি অসুখের সম্ভাবনা থাকে। পাশাপাশি এনার্জিরও ক্ষয় হয়। তাই পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যে, হয় আপনি কফি চিনি ছাড়া খান আর নাহলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। এমনকি কফিতে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেলেও তা স্বাস্থ্যের জন্য উপকারী।

৩. সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় পানীয় হিসেবে পরিচিত কফি। যখনই আমাদের এনার্জির ঘাটতি দেখা দেয়, আমরা কফি খেতে পছন্দ করি। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন যে, কফি খাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে। দুপুরের খাবারের পর যদি কফি খাওয়া হয়, তাহলে তা স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে। অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। যা মস্তিষ্কেও প্রভাব ফেলে।

 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget