এক্সপ্লোর

Morning Habits: অজান্তেই দিনের পর দিন করে চলা সকালে কোন কোন অভ্যাস সারাদিন ক্লান্ত রাখবে আপনাকে?

Healthy Lifestyle Tips: ব্রেকফাস্ট না খেলে আপনি শরীরে ভরপুর এনার্জি পাবেন না। আর সেই কারণে সারাদিন একটা ক্লান্তি থাকবে আপনার শরীরে। অতএব দিনভর চাঙ্গা থাকতে চাইলে সময়ে ব্রেকফাস্ট করে নেওয়া জরুরি। 

Morning Habits: প্রতিদিন সকালে ঘুম থেকে নিজেদের অজান্তেই আমরা এমন কিছু কাজ করে ফেলি, যার ফলে সারাদিন ক্লান্তি অনুভব করি। অল্প কাজ করেই পরিশ্রান্ত লাগে আমাদের। একটা ঝিমানি ভাবে সারাদিনের সঙ্গী হয়ে যায়। কাজে অনীহা আসে। মনঃসংযোগের অভাব হয়। সারাদিন চাঙ্গা থাকতে, দিনভর ভরপুর এনার্জি পেতে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কোন কোন কাজ একেবারেই করা উচিত নয়, চলুন জেনে নেওয়া যাক। 

  • সকালে ঘুম থেকে উঠেই অনেকে হাতে নেন ফোন। এই অভ্যাস মোটেই ভাল নয়। হাতে ফোন থাকলে মেল, মেসেজ, কল- এর দৌলতে সকাল সকাল আপনার স্ট্রেসের মাত্রা বেড়ে যেতে পারে। 
  • ব্রেকফাস্টে চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলাই স্বাস্থ্যের পক্ষে ভাল। সকাল সকাল মিষ্টি জাতীয় খাবার খেলে, আপনার ব্লাড সুগার বেড়ে যেতে পারে। আর সুগারের মাত্রা বাড়লে আপনি ঝিমিয়ে যাবেন। 
  • ব্রেকফাস্ট না খেলে আপনি শরীরে ভরপুর এনার্জি পাবেন না। আর সেই কারণে সারাদিন একটা ক্লান্তি থাকবে আপনার শরীরে। অতএব দিনভর চাঙ্গা থাকতে চাইলে সকালবেলা সঠিক সময়ে ব্রেকফাস্ট করে নেওয়া জরুরি। 
  • সকালে উঠে একটু শরীরচর্চার অভ্যাস রাখুন। সম্ভব হলে বাড়ির বাইরে সূর্যালোকে শরীরচর্চা করা উচিত। বাড়ির বাইরে শরীরচর্চা করলে সরাসরি আপনার শরীরে ভিটামিন ডি ঢুকবে। ফলে চাঙ্গা থাকবেন আপনি। 
  • পরিমিত জল খেতে হবে প্রতিদিন। তাহলে সার্বিকভাবে সুস্থ থাকবেন আপনি। সকালে উঠে সঠিক পরিমাণে জল খেলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। শরীরে জলের ঘাটতি হলে আপনি এমনিতেই ঝিমিয়ে পড়বেন। 

অনেক সময় ভিটামিন ডি এবং ভিটামিন বি১২- র ঘাটতি হলেও প্রবল ক্লান্তি লাগতে পারে আপনার। তাই যদি দেখেন সর্বক্ষণ ঝিমিয়ে থাকছেন, রাতে ভাল ঘুমের পরেও সকাল থেকে ঘুম পাচ্ছে, সবসময় ভীষণ ক্লান্তি অনুভব করছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এইসব লক্ষণ ভিটামিন ডি এবং ভিটামিন বি১২- এর চূড়ান্ত ঘাটতির কারণে দেখা দিতে পারে। নিজে নিজে ওষুধ খেয়ে সমস্যা সমাধানের চেষ্টা না করাই শরীর-স্বাস্থ্যের পক্ষে মঙ্গল। বেশি মাত্রায় ক্লান্তি লাগলে, সামান্য পরিশ্রমেই ঝিমিয়ে গেলে, যখন তখন ঘুমিয়ে পড়লে- অবহেলা না করে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget