এক্সপ্লোর

শিশুকে স্তন্যপান করালে তা মহিলাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে?

সম্প্রতি ইভোলিউশন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা থেকে জানা যাচ্ছে, স্তন্যপান মহিলাদের মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

কলকাতা : স্তন্যপানের (Breast Feeding) সঙ্গে মস্তিষ্কের একটা গভীর যোগাযোগ রয়েছে। যে নারীরা সন্তানকে স্তন্যপান করান, বাকিদের তুলনায় তাঁদের জ্ঞানের পরিধি মজবুত রয়েছে পঞ্চাশ বছর বয়সের পরও। এমনই জানা যাচ্ছে একটি সমীক্ষা থেকে। 

সম্প্রতি ইভোলিউশন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা থেকে জানা যাচ্ছে, স্তন্যপান মহিলাদের মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া - লস অ্যাঞ্জেলেসের এক লেখক মলি ফক্স বলছেন, 'স্তন্যপান শিশুদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আমরা সকলেই জানি। শিশুদের স্বাস্থ্যের উপর স্তন্যপানের প্রভাব সম্পর্কে অনেক তথ্যই আজ জানা যায়। কিন্তু স্তন্যপান মহিলাদের শরীরে কী প্রভাব ফেলে, সে সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না।'

আরও পড়ুন - Eye Donation: কারা চক্ষুদান করতে পারবেন আর কারা পারবেন না?

তিনি আরও বলছেন, 'সম্প্রতি এই বিষয়ের উপর আমরা একটি সমীক্ষা প্রকাশ করেছি। যে সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত নারীরা সন্তানকে স্তন্যপান করিয়েছেন, পঞ্চাশ বছর বয়সের পরও তাঁদের জ্ঞানের ভান্ডার একইরকম অটুট রয়েছে। যাঁরা স্তন্যপান করাননি, তাঁদের তুলনায় ওই সমস্ত মহিলাদের মস্তিষ্ক অনেক উন্নত রয়েছে। এবং অন্যান্য মহিলাদের তুলনায় তাঁর পঞ্চাশ বছর বয়সের পরও জ্ঞানের চর্চার পরীক্ষায় ভালো ফল করছেন।'

বারো সপ্তাহের একটি সমীক্ষা করা হয় গবেষকদের পক্ষ থেকে। এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন একশো পনেরোজন মহিলা। যাঁদের মধ্যে ৬৪ জনের মধ্যে অবসাদভাব লক্ষ্য করা গিয়েছিল এবং ৫১ জনের মধ্যে কোনও অবসাদ ছিল না। এই সমস্ত মহিলাদের মধ্যে বেশ কিছু সাইকোলজিক্যাল টেস্ট করা হয়। তাঁরা কতটা পড়শোনা শিখতে পারছেন, কতটা মনে রাখতে পারছেন। এবং কারা কত তাড়াতাড়ি সমস্ত কিছু আয়ত্বে আনতে পারছেন, সেগুলি দেখা হচ্ছিল। সমীক্ষার শেষে দেখা যায়, ৬৫ শতাংশ মহিলা যাঁদের মধ্যে অবসাদের লেশমাত্র ছিল না, তাঁরা কোনও না কোনও সময়ে স্তন্যপান করিয়েছেন সন্তানদের। আর ৪৪ শতাংশ মহিলা যাঁদের মধ্যে অবসাদ লক্ষ্য করা গিয়েছিল, তাঁরা কখনও স্তন্যপান করাননি।

আরও পড়ুন - Gut Health Update: কীভাবে বুঝবেন আপনার হজমের গোলমাল হয়েছে?

সবশেষে সমীক্ষকরা দেখেন, কগনিটিভ টেস্টের ক্ষেত্রেও যে সকল মহিলারা স্তন্যপান করিয়েছেন, তাঁরা ফল ভালো করেছেন বাকিদের তুলনায়। তাঁরা শিখেছেনও দ্রুত এবং সমস্ত কিছু মনেও রেখেছেন বাকিদের থেকে বেশি ভালো। এর ফলে সমীক্ষকরা বুঝতে পারেন যে, স্তন্যপানের সঙ্গে মহিলাদের মস্তিষ্কের উন্নতির কতটা প্রভাব রয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget