এক্সপ্লোর

Osteoarthritis: বিশ্বজুড়ে অস্টিওআর্থারাইটিসের প্রকোপ, আশঙ্কার ছবি গবেষণায়

Osteoarthritis: নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, অস্টিওআর্থারাইটিসের প্রকোপ সারা বিশ্বজুড়ে রয়েছে। সম্প্রতি কিছু দশকে বিশ্বজুড়ে অন্যতম রোগ হিসেবে দেখা গিয়েছে এটিকে।

 

নয়াদিল্লি: পা মুড়তে সমস্যা হয়। মুড়তে গেলেই প্রবল ব্যথা। এমনই নানা অসুবিধের সম্মুখীন হন অস্টিওআর্থারাইটিসের রোগীরা। অনেক সময় চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেন রোগীরা। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, অস্টিওআর্থারাইটিসের (Osteoarthritis) প্রকোপ সারা বিশ্বজুড়ে রয়েছে। সম্প্রতি কিছু দশকে বিশ্বজুড়ে অন্যতম রোগ হিসেবে দেখা গিয়েছে এটিকে। সাধারণত বয়স্কদের এই সমস্যা দেখা যায়। কিন্তু ইদানিং দেখা গিয়েছে, কুড়ি থেকে তিরিশ বছর বয়সীদেরও অস্টিওআর্থারাইটিস দেখা যাচ্ছে।

আমেরিকান কলেজ অফ রিউম্যাটোলজির ( American College of Rheumatology) অফিশিয়াল জার্নাল আর্থারাইটিস এবং রিউম্যাটোলজি-তে(Arthritis & Rheumatology) ওই গবেষণাপত্রটি বেরিয়েছে। ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বব্যাপী তথ্য নিয়ে গবেষণা করা হয়েছে।

গবেষণায় উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, এই কয়েক বছরে বিশ্বজুড়ে অস্টিওআর্থারাইটিসের সমস্যা বেড়েছে ১১৩ গুণেরও বেশি। বিভিন্ন তথ্যে ধরা পড়েছে হাঁটু, হিপ জয়েন্ট এবং শরীরে নানা গাঁটে এই ধরনের আর্থারাইটিসের সমস্যা আগের তুলনায় বেড়েছে। তবে অস্টিওআর্থারাইটিসের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের মধ্যে অধিকাংশেরই সমস্যা রয়েছে হাঁটু নিয়ে।

আশঙ্কা রয়েছে মহিলাদের ক্ষেত্রেও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। তবে বিশ্বের নানা দেশের ক্ষেত্রে ছবিটা আলাদা আলাদা।

গবেষক দলে তরফে জানানো হয়েছে, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই বেড়েছে এই রোগের প্রকোপ। তার সঙ্গে স্থূলতা (obesity) এবং আরও কিছু সমস্যার কারণেও বাড়ছে অস্টিওআর্থারাইটিসের (Osteoarthritis) প্রকোপ। 

বেশ কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করলে এই সমস্যা এড়ানো যেতে পারে। এমনটা জানিয়েছেন গবেষকরা। যার মধ্যে প্রধান হল ওজন বৃদ্ধি না করা এবং স্থূলতা বা ওবেসিটি এড়ানো। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন বওয়ার অভ্যাস থাকলেও অস্টিওআর্থারাইটিসের সম্ভাবনা বাড়ে। এটা না করলে দূরে ঠেকানো যাবে এই রোগ। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে শরীরচর্চা করলেও ঠেকানো যেতে পারে গুরুতর সমস্যা।       

আরও পড়ুন: ১৬ ঘণ্টায় ১০৭টি চোখের অস্ত্রোপচার, চমক উত্তরপ্রদেশের ডাক্তারের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget