এক্সপ্লোর

UP Doctor Sets Record: ১৬ ঘণ্টায় ১০৭টি চোখের অস্ত্রোপচার, চমক উত্তরপ্রদেশের ডাক্তারের

UP Doctor Sets Record: মাত্র ১৬ ঘণ্টা। তারমধ্য়েই একশোটিরও বেশি চোখের অপারেশন করলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ডাক্তার এসপি সিং।

 

নয়াদিল্লি: মাত্র ১৬ ঘণ্টা। তারমধ্য়েই একশোটিরও বেশি চোখের অপারেশন করলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ডাক্তার। ওই ডাক্তার এসপি সিং (SP Singh) প্রয়াগরাজের এমএলএন মেডিক্যাল কলেজের (MLN medical college) প্রিন্সিপ্যাল এবং রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির (regional institute of ophthalmology) ডিরেক্টর।  

২৫ ফেব্রুয়ারি বিনামূল্যে চোখ অস্ত্রোপচারের ওই শিবিরটি হয়েছিল। সেখানেই ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে পরপর অস্ত্রোপচার চলে। ১০৭ জনের ফ্যাকোমালসিফিকেশন (phacoemulsification) করা হয়। ভোর ৬টা থেকে শুরু হয়েছিল শিবির। চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। ওই সময়টা ধরে টানা একের পর এক অস্ত্রোপচার চলে। সবার অস্ত্রোপচারের পর চোখে লেন্সও বসানো হয়েছে। 

যাদের অস্ত্রোপচার করা হয়েছিল, তাঁদের সকলকেই সপ্তাহখানেক ধরে নজরদারি করা হয়েছে। তারপরে দেখা গিয়েছে, অস্ত্রোপচার হওয়া সকলেই ভাল রয়েছেন। জানিয়েছেন খোদ ওই ডাক্তার।

তিনি বলেছেন, 'একসঙ্গে এক অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করে আমি খুশি। আশা করছি এই ঘটনায় কমবয়সী শল্যচিকিৎসকরা আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত হবেন।' ১৬ ঘণ্টায় টানা এতগুলি অস্ত্রোপচার করার তথ্য লিমকা বুক অফ রেকর্ডসের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই চক্ষুচিকিৎসক।

শুধু এবারই নয়, আর আগেও চোখের অস্ত্রোপচারে একটি রেকর্ড করেছিলেন চিকিৎসক এসপি সিং। ২০০১ সালে মার্চে টানা ১১ ঘণ্টা ধরে ৮১টি অস্ত্রোপচার করেছিলেন তিনি। যে রেকর্ড এবার ভাঙলেন নিজেই।

এর আগে একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি চোখের অস্ত্রোপচার করার রেকর্ড ছিল সেনার এক ডাক্তারের। ২০১১ সালে পূর্ব লাদাখে পরপর ৩৪টি  ফ্যাকোমালসিফিকেশন  করেছিলেন দিল্লির আর্মি হসপিটাল রিসার্চের ডাক্তার ব্রিগেডিয়ার জেকেএস পারিহার (JKS Parihar)। সেই কারণে লিমকা বুক এফ রেকর্ডে  (Limca Book of Records) নামও উঠেছিল তাঁর।    

আরও পড়ুন: নিটোল ঘুমের জন্য ভরসা থাকুক কিছু অভ্যাসে

আরও পড়ুন: লিভারে জমেছে মেদ ! কীভাবে বুঝবেন? ফেলে রাখলে হতে পারে লিভার ফেলইয়রও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget