এক্সপ্লোর

Break From Social Media:সোশ্যাল মিডিয়ায় সময় চলে যায়? 'ব্রেক' নিতে হলে কী কী করবেন?

Lifestyle:অনেকেই সোশ্যাল মিডিয়ার 'নেশা' কাটাতে মাঝেমধ্যে সেখান থেকে 'ব্রেক' নিতে চান। কয়েকটি বিষয় মনে রাখলে এগোতে সুবিধা হতে পারে। 

কলকাতা: ঘুম থেকে উঠে মোবাইল অন করে একবার ফেসবুকে চোখ না বোলালে দিনটা ঠিকঠাক শুরু হয়েছে বলে মনে হয় না, না? হোয়াটসঅ্যাপে কত মেসেজ এসে পড়ে রয়েছে, সেটাও দেখে নেওয়া দরকার। ফাঁকেফোঁকড়ে একটু ইনস্টা-ট্যুইটারেও বেরিয়ে এলে ক্ষতি কী? কিন্তু এভাবে দিনের কতটা সময় চলে যায়, সে কথা হয়তো অনেকেরই খেয়াল থাকে না। যখন খেয়াল হয়, তখন মনে হয়, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। কিন্তু এই 'নেশা' কাটানোর উপায়?অনেকেই সোশ্যাল মিডিয়ার 'নেশা' কাটাতে মাঝেমধ্যে সেখান থেকে 'ব্রেক' (Break From Social Media) নিতে চান। কয়েকটি বিষয় মনে রাখলে এগোতে সুবিধা হতে পারে। 

কী কী বিষয়ে খেয়াল রাখা দরকার?

  •  প্রথমেই নিজের কাছে স্পষ্ট হয়ে নিতে হবে, ঠিক কেন এই ব্রেক চাইছেন। স্ট্রেস কমানো নাকি কাজের মানোন্নয়ন, নাকি মানসিক স্বাস্থ্য, কী কারণে এই 'ব্রেক' সে সম্পর্কে স্পষ্ট হয়ে তার পরেই এগোন।
  • আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন, সে কথা একবার সোশ্যাল মিডিয়ার পরিচিতদের জানিয়ে দিতে পারলে ভাল। সেক্ষেত্রে তাঁরা আপনাকে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় প্রত্যাশা করবেন না। বোঝাবুঝি পরিষ্কার থাকবে।
  • ঠিক কতটা মেয়াদের জন্য এই 'ব্রেক', সেটা নিজের কাছে স্পষ্ট থাকা দরকার। কয়েক দিন, মাস নাকি বছর, ঠিক কতটা সময় সোশ্যাল মিডিয়া থেকে আলাদা থাকতে চাইছেন, কেন এই মেয়াদটাই বেছে নিচ্ছেন, এ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার।
  • যে কোনও অভ্যাস বন্ধ করতে হলে, সে জায়গায় কোনও বিকল্প দরকার। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো বন্ধ করলে যে সময়টা পাবেন, তখন অন্য কোনও কাজে মন দিতে পারেন। হবি, বাগানের পরিচর্যা, ছবি-আঁকা, গান শেখা, বই পড়া--অনেক কিছুই করা যেতে পারে ওই সময়টায়।
  • যে অ্যাপের কারণে এত আসক্তি, সেগুলি ধীরে ধীরে মোবাইল থেকে 'আনইনস্টল' করে ফেললে কেমন হয়?  সুবিধা একটাই। একবার আনইনস্টল করে ফেললে অ্যাপটি ব্যবহার করা সামান্য হলেও কঠিন হয়ে উঠবে। তাতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমবে।
  • আত্মবীক্ষণ অত্যন্ত জরুরি। কেন সোশ্যাল মিডিয়া থেকে সরতে চাইছেন, তাতে কতটা সফল হয়েছেন, কেন সফল হতে পারলেন না, এই নিয়ে নিজের সঙ্গে আলোচনা জরুরি। তবে হাল ছাড়লে চলবে না।
  • সোশ্যাল মিডিয়ার আড়াল ছেড়ে সামনাসামনি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারলে ভাল হয়। জীবনের ব্যস্ততা কমবে না। তার মধ্যে যতটা সম্ভব, প্রিয়জনদের সঙ্গে সামনাসামনি দেখা করে কথা বলুন। তাতে ভার্চুয়াল দুনিয়ার ভুল বোঝাবুঝিও কম হয়, সখ্যও তৈরি হয় বাস্তবের বোঝাপড়ার ভিত্তিতে।

আরও পড়ুন:তেল মালিশেই চাঙ্গা থাকে শরীর-মন, রাতে শোওয়ার আগেই মাখবেন কেন? রইল ৪ কারণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget