এক্সপ্লোর

Modi On Omicron: ওমিক্রন ঠেকাতে প্রধানমন্ত্রীর বার্তা, তড়িঘড়ি নিতে বললেন এই পদক্ষেপগুলি

PM calls for caution and stricter vigil : প্রধানমন্ত্রী ওমিক্রনের উচ্চ-পর্যায়ের বৈঠকে বলেন, যেসব জায়গায় ভাইরাসের দাপট বাড়ছে, সেখানে আরও বেশি করে নজর দিতে হবে। চিহ্নিত করতে হবে হটস্পটগুলি।  

নয়াদিল্লি :  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19 )আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। ওমিক্রন আতঙ্কও অব্যাহত । এরই মধ্যে বড়দিনের উৎসব, নতুন বছর বরণের আনন্দ। এই পরিস্থিতিতে দেশবাসী যেন করোনাবিধি না ভুলে যান, সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
দেশের বেশ কয়েকটি অংশে কোভিড -১৯-এর  নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়েছে। বিশেষত মহারাষ্ট্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার তাঁর বক্তব্যে ফের একবার জোর দেন করোনা বিধি মেনে চলার বিষয়ে। বলেন, ' মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যায়নি ।

আরও পড়ুন - 

লিভার প্রতিস্থাপনে নতুন দিশা এসএসকেএম হাসপাতালে !

 

প্রধানমন্ত্রী ওমিক্রন আক্রান্ত  রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রস্তুত করবে। যেসব রাজ্যে ওমিক্রন কেস বাড়ছে কিংবা স্বাস্থ্য পরিকাঠামো পর্যাপ্ত নেই, সেখানে যাবে কেন্দ্র থেকে পাঠানো দল। ক্রিসমাস এবং নববর্ষ  উৎসবের আমেজ ইতিমধ্যেই এসে গিয়েছে। প্রধানমন্ত্রী ওমিক্রনের উচ্চ-পর্যায়ের বৈঠকে বলেন, যেসব জায়গায় ভাইরাসের দাপট বাড়ছে, সেখানে আরও বেশি করে নজর দিতে হবে। চিহ্নিত করতে হবে হটস্পটগুলি।  

প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন, বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব (Cabinet Secretary), প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ( Principal Scientific Advisor), ডিজি আইসিএমআর (DG ICMR), নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) (Member (Health) in Niti Aagyog), জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও (CEO of National Health Authority )এবং স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি, আয়ুষ এবং নগরোন্নয়ন দফতরের সচিবরা। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬।   

অন্যদিকে, দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। ১৭টি রাজ্যে ছড়িয়েছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget