এক্সপ্লোর

Psoriasis Treatment: শুধু ত্বকের অসুখ নয় সোরিয়াসিস, চিকিৎসা না করালে হতে পারে আরও কঠিন অসুখ

Psoriasis Symptoms, treatment : আসলে সোরিয়াসিসকে অনেকেই এগজিমার সঙ্গে গুলিয়ে ফেলেন। ত্বক বিশেষজ্ঞের কাছে না গিয়ে অনেকেই এগজিমা ভেবে ওষুধ লাগিয়ে যান। আর সমস্যা সারার বদলে বেড়েই যায়। 

কলকাতা : সোরিয়াসিস । নামের সঙ্গে পরিচয় অনেকেরই আছে বটে। কিন্তু অনেকেই মনে করেন এটি একটি ত্বকের রোগ মাত্র। কিন্তু চিকিৎসা সংক্রান্ত গবেষণা বলছে, সোরিয়াসিসের প্রভাব শুধু ত্বকে আটকে নয়। শরীরের বিভিন্ন কাজকর্মকে প্রভাবিত করতে পারে এই অসুখ। ঘটাতে পারে অস্টিওপোরেসিসের মতো সমস্যা। আনতে পারে গভীর মানসিক অবসাদ।  বিস্তারিত জানালেন চর্মরোগবিশেষজ্ঞ ডা. অভিষেক দে ( Dr. Abhishek De - Dermatologist) 

অনেকের ধারণা, সোরিয়াসিস হয় খুব কম জনের। চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অভিষেক রায় জানাচ্ছেন, বিশ্বের ১০০ মিলিয়নের অনেক বেশ মানুষ ভোগেন এই সমস্যায়। মোট জনসংখ্যার ২–৩% এই  সোরিয়াসিসে আক্রান্ত। ভারতের মতো জনবহুল দেশে সেই সংখ্যাটা নেহাত কম নয়। আসলে সোরিয়াসিসকে অনেকেই এগজিমার সঙ্গে গুলিয়ে ফেলেন। ত্বক বিশেষজ্ঞের কাছে না গিয়ে অনেকেই এগজিমা ভেবে ওষুধ লাগিয়ে যান। আর সমস্যা সারার বদলে বেড়েই যায়। 

ত্বকের ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সোরিয়াসিসের মূল লক্ষণ গুলি হল -

  • ত্বকে গোলাপি রঙের দগদগে দাগ
  • গোলাপি রঙের ঘায়ের মতো দেখতে 
  • অসম্ভব চুলকানি 
  • চুলকোতে চুলকোতে রক্ত বের হওয়া 

    কেন হয় সোরিয়াসিস ?
  • জেনেটিক কারণে সোরিয়াসিস হয়ে থাকে
  •  পারিবারিক ইতিহাস জেনে সোরিয়াসিস রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়
  • এই রোগ কোনওভাবেই ছোঁয়াচে নয়
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের ভাইরাস-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, শরীরের ভিতরের কোষেরই ক্ষতি করে দেয় ইমিউন সিস্টেম। 

    সোরিয়াসিসের ফলে আর কী কী সমস্যা হতে পারে? 
  • সোরিয়াসিস ঠিক সময় চিকিৎসা না হলে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি থাকে। ৩০–৪০ বছর বয়সে সোরিয়াসিস হতে পারে আবার কোনও কোনও ক্ষেত্রে ১৫-১৬ বছর বয়সেও সোরিয়াসিস হতে পারে। 
  • শুষ্ক ত্বক সোরিয়াসিসের সমস্যা বাড়িয়ে দেয়।
  • সোরিয়াসিসের সমস্যা গুরুতর করে তোলে ডায়াবেটিস। আবার উল্টোদিকে সোরিয়াসিস বাড়লে ডায়াবেটিসের সমস্যা বাড়ে । 
  • অতিরিক্ত স্ট্রেস-টেনশন বাড়িয়ে দিতে পারে সোরিয়াসিস। 
  • অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অতিরিক্ত ওজনবৃদ্ধি সোরিয়াসিসের সমস্যা বাড়ায় । 
  • মদ্যপান, ধূমপানও সোরিয়াসিস রোগীদের ক্ষেত্রে বারণ করা হয় ।
  • মেটাবলিক সিনড্রোমের সঙ্গেও সোরিয়াসিসের সম্পর্ক রয়েছে।
  • হার্টের অসুখ, হাইপারটেনশনে সোরিয়াসিস বাড়ে। 
  • কিডনির অসুখ
  • চোখের সমস্যা 

    সোরিয়াসিসের চিকিৎসা কী ? 
  • ঠিক সময় ধরা পড়লে সোরিয়াসিসের চিকিৎসা মলমে, খাওয়ার ওষুধে সারতে পারে । 
  • কখন ধরা পড়বে সোরিয়াসিস, তার উপর নির্ভর করে কতদিনে সারবে অসুখ । 


    Psoriasis Treatment: শুধু ত্বকের অসুখ নয় সোরিয়াসিস, চিকিৎসা না করালে হতে পারে আরও কঠিন অসুখ

    চর্মরোগবিশেষজ্ঞ ডা. অভিষেক দে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget