এক্সপ্লোর

Sunflower Seeds: সূর্যমুখীর বীজ খেলে কী কী উপকার পাওয়া যায়?

Health Tips: কেন খাবারের তালিকায় রাখা দরকার সূর্যমুখীর বীজ, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: খাবারে বহু মানুষ হামেশাই সূর্যমুখীর তেল (Sunflower Oil) ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি এই ফুলের বীজও (Sunflower Seeds) আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী! বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সূর্যমুখী ফুলের বীজে রয়েছে একাধিক পুষ্টিগুণ। শীতকালে এটি আরও বেশি উপকার (Sunflower Seeds Benefits) করে স্বাস্থ্যের। এতে থাকা থিয়ামিন, রিবোফ্লেভিন, নিয়াসিন, ভিটামিন বি৬, ভিটামিন ই, ফোলেট স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কেন খাবারের তালিকায় রাখা দরকার সূর্যমুখীর বীজ, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সূর্যমুখীর বীজের উপকারিতা-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যুপ কিংবা স্যালাডে সূর্যমুখীর বীজ গুঁড়ো ছড়িয়ে খেতে পারেন। এর ফলে প্রচুর উপকার পায় শরীর। গাঁটে ব্যথা থেকে পেশির যন্ত্রণা দূর করতে সাহায্য করে। দীর্ঘ দিনের ব্যথা যন্ত্রণাও দূর হয়।

২. ত্বকের জন্য দারুণ উপকারী সূর্যমুখীর বীজ। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে সূর্যমুখীর বীজ। ত্বকের বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। ত্বকের দাগ ছোপও দূর করে।

আরও পড়ুন - Winter Fruits: শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যে ফলগুলি খাওয়া জরুরি

৩. যাঁরা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য অত্যন্ত উপকারী সূর্যমুখীর বীজ। রক্তাল্পতা দূর করে শরীরে আয়রনের মাত্রা বজায় রাখে।

৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সূর্যমুখীর বীজ। এতে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক, সেলেনিয়ামের মতো উপকারী উপাদান। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

৫. শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ সহজেই বের করে দিতে সাহায্য করে এটি। নিয়মিত খাবারের তালিকায় রাখলে দ্রুত এনার্জি আসে শরীরে।

৬. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সূর্যমুখীর বীজ রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো হৃদরোগ দূরে থাকে।

৭. কোলন ক্যানসার এবং অন্যান্য ক্যানসারের ঝুঁকিও কমাতে সাহায্য করে সূর্যমুখীর বীজ। রোজকার খাবারের তালিকায় রাখলে টিউমরের আকার কমতে থাকে। এবং তাতে ক্যানসার কোষগুলি ধ্বংস হয়।

৮. মস্তিষ্ক অনেক বেশি সচল রাখতে সাহায্য করে এই উপকারী উপাদান। স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে।

৯. ওজন কমানোর জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁদের উদ্দেশে বিশেষজ্ঞদের পরামর্শ রোজকার খাবারের তালিকায় সূর্যমুখীর বীজ রাখার। দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

১০. অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অত্যন্ত উপকারী উপাদান এটি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা সঠিকভাবে গর্ভের সন্তানের বৃদ্ধিতে সাহায্য করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget