এক্সপ্লোর

Vitamin D Deficiency: ভিটামিন ডি- এর ঘাটতি হলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে? এই ঘাটতি মেটাতে প্রতিদিনের জীবনে কী কী পরিবর্তন আনা প্রয়োজন?

Healthy Lifestyle: ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একধাক্কায় অনেকটা কমে যেতে পারে।

Vitamin D Deficiency: আপনার শরীরে যদি ভিটামিন ডি (Vitamin D) - এর ঘাটতি থাকে তাহলে প্রতিদিনের জীবনযাত্রায় প্রয়োজন কিছু পরিবর্তনের। ভিটামিন ডি- এর ঘাটতি মেটানোর জন্য আপনি সহজে কী কী করতে পারেন, (Health Tips) রইল সেই তালিকা। তবে তার আগে দেখে নেওয়া যাক যে আমাদের শরীরে ভিটামিন ডি- এর ঘাটতি হলে কী কী সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি- এর ঘাটতি হলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে

  • ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনি বেশিরভাগ সময়েই ক্লান্তি অনুভব করতে পারেন। অল্প কাজ করেই হাঁপিয়ে যেতে পারে। অল্প পরিশ্রমেই মারাত্মক ক্লান্তি লাগতে পারে আপনার। সর্বক্ষণ ক্লান্ত, অবসন্ন ভাব অনুভব করতে পারেন। হতে পারে মানসিক অবসাদের সমস্যাও। 
  • আপনার হাড় এবং পেশীর গঠন সুদৃঢ় রাখার জন্যও প্রয়োজন ভিটামিন ডি। এই ভিটামিনের ঘাটতি হলে হাড়ের গঠন ভঙ্গুর হয়ে যায়। হাড়ের ক্ষয় হতে পারে। অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এছাড়াও পেশীতে যন্ত্রণা হতে পারে এবং আচমকা টান ধরে যাওয়ার মতো সমস্যাও লক্ষ্য করা যেতে পারে। আসলে ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনার শরীরে ক্যালসিয়াম শোষণের মাত্রা কমে যায়। 
  • ভিটামিন ডি- এর ঘাটতি হলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একধাক্কায় অনেকটা কমে যেতে পারে। তার ফলে সহজেই রোগের শিকার হতে পারেন আপনি। ইনফেকশন বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। দ্রুত অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। 

ভিটামিন ডি- এর ঘাটতি পূরণের জন্য প্রতিদিনের জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন, রইল তারই তালিকা

  • ভিটামিন ডি- এর সবচেয়ে ভাল উৎস হল সূর্যালোক। তাই দিনে ১৫ থেকে ২০ মিনিট সূর্যালোকে থাকুন। বলা হয় বেলা ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে যখন সুবিধা তখন ১৫ থেকে ২০ মিনিট রোদের মধ্যে থাকলে ভিটামিন ডি- এর ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। তবে অনেকেরই মাইগ্রেন, সাইনাস ইত্যাদির সমস্যা থাকে। রোদে বেরোলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাঁরা এই কাজ একেবারেই করতে যাবেন না।
  • ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। মেনুতে রাখতে পারেন মাশরুম, ডিম, ফ্যাটি ফিশ, বিভিন্ন ড্রাই ফ্রুটস, বাদাম ইত্যাদি। এছাড়াও খেতে পারেন বিভিন ফর্টিফায়েড ফুড। এই তালিকায় রয়েছে গরুর দুধ, বিভিন্ন দানাশস্য, কমলালেবুর রস, বিভিন্ন প্ল্যান্ট বেসড মিল্ক ইত্যাদি।
  • ভিটামিন ডি- এর ঘাটতি হয়েছে কিনা তা বোঝার জন্য সবার আগে ডাক্তার দেখানো দরকার। কোনও ওষুধ খেলে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাবেন না। 

আরও পড়ুন- দীপাবলির সাজ, মন ভরে পেটপুজো, বাজির ধোঁয়া- এবার প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা, কী কী করবেন?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget