এক্সপ্লোর

Walking Benefits: প্রতিদিন কেন হাঁটবেন? রোজ অন্তত ৩০ মিনিট হাঁটাচলার অভ্যাসে কী কী উপকার?

Walking Health Benefits: নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে আপনার দেহের অতিরিক্ত ওজন কমবে একথা সকলেই জানেন। এছাড়াও রোজ হাঁটাচলা করার আরও অনেক উপকারিতা রয়েছে। সর্বোপরি আপনার শরীর-স্বাস্থ্য একদম ঝরঝরে থাকবে।

Walking Benefits: শরীর-স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন হাঁটার অভ্যাস রাখুন। যাঁরা এখনও শুরু করেননি, এবার তাঁরাও রোজ হাঁটার অভ্যাস চালু করে ফেলুন। সকালে হাঁটতে পারলেই সবচেয়ে ভাল। কারণ ভোরবেলা রোদের তেজ কম থাকে, বাতাসে দূষণের মাত্রাও কম থাকে। বাড়ির কাছে মাঠ থাকলে সবচেয়ে ভাল। তা না হলে পার্ক, এমনি রাস্তা, কিছু না পেলে বাড়ির ছাদেও হাঁটতে পারেন নিয়মিত। তবে চেষ্টা করুন সমতল জায়গায় হাঁটাচলা করার। রাস্তা ভাল না হলে, পায়ে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন অন্তত আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট হাঁটতে পারলেই যথেষ্ট। ভোরবেলা হোক কিংবা বিকেলে বা রাতের দিকে, চেষ্টা করুন হাঁটার অভ্যাস রাখার। 

কিন্তু কেন প্রতিদিন হাঁটবেন, উপকার কী কী, জেনে নিন বিশদে 

নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে আপনার দেহের অতিরিক্ত ওজন কমবে একথা সকলেই জানেন। এছাড়াও রোজ হাঁটাচলা করার আরও অনেক উপকারিতা রয়েছে। সর্বোপরি আপনার শরীর-স্বাস্থ্য একদম ঝরঝরে থাকবে। সকাল সকাল আধঘণ্টা হেঁটে নিতে পারলে দিনভর চাঙ্গা থাকবেন আপনি। রাতে ভাল ঘুম হবে। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ফ্লেক্সিবিলিটি বাড়বে। আরও মজবুত হবে পেশী। শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকলেও সেটাও আস্তে আস্তে দূর হবে। নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের মাত্রাও। 

খালি হাঁটাচলার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। নিজের ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত গতিতে হাঁটার চেষ্টা করবেন না। এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। চোট পাওয়ার সম্ভাবনা তো থাকবেই। এছাড়াও আচমকা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে মারাত্মক ভাবে। আর তার প্রভাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার ঝুঁকিও থাকবে। তাই নিজের স্বাভাবিক গতিতে হাঁটাচলা করাই শ্রেয়। আর প্রথম দিনই ৩০ মিনিট হাঁটতে যাবেন না। ধীরে ধীরে সময় বাড়াতে হবে। অতিরিক্ত রোদের মধ্যেও হাঁটাচলা করবেন না। বেশি ঘাম হলে বিশ্রাম নিয়ে, ঘাম মুছে তারপর আবার হাঁটা শুরু করতে হবে। হাঁটতে গিয়ে পায়ে সামান্য অসুবিধা হচ্ছে বুঝলেই সতর্ক হওয়া জরুরি। নাহলে পেশীতে বড় চোট পেয়ে যেতে পারেন। আর তার ফলে শরীরে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। 

রোজ হাঁটতে বেরনোর সময় সঙ্গে রাখুন জলের বোতল এবং টাওয়েল। হাঁটার মাঝে সামান্য সময়ের বিরতি নিয়ে ঘাম মুছে নিন টাওয়েল দিয়ে। অল্প করে জল খেয়ে নিন। তারপর আবার হাঁটুন। কয়েক সপ্তাহ এই অভ্যাস বজায় রাখলে নিজের বুঝতে পারবেন শরীর-স্বাস্থ্যের কী কী উন্নতি হয়েছে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget