এক্সপ্লোর

তরতরিয়ে আয়ু বাড়িয়ে দিচ্ছে এই ছোট্ট যন্ত্র ! বড় রহস্য ফাঁস করলেন বিজ্ঞানীরা

Hearing aid benefits: দীর্ঘায়ু পেতে কে না চায়। কিন্তু বললেই আর কি তা মেলে? তবে সম্প্রতি এক যন্ত্রের রহস্য ফাঁস করলেন বিজ্ঞানীরা।

কলকাতা: কমবেশি ৪ কোটির বেশি মানুষ ভুগছেন কানের সমস্যায়। অর্থাৎ কানে কম শোনেন বা শুনতেই পান না। অথচ তাদের মধ্যে মাত্র ১০ শতাংশ মানুষ হিয়ারিং এড ব্যবহার করেন। পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জনের মধ্যে একজন ব্যক্তি হিয়ারিং এড (hearing aid) ব্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হাল এমনটাই। আর এই নিয়ে একটি গবেষণায় উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। ল্যানসেটের গবেষণা পরামর্শ দিল হিয়ারিং এড ব্যবহার করার। বলা হল, নতুন বছরে এটিই পাখির চোখ হওয়া উচিত। 

কী পাওয়া গেল গবেষণায়

গবেষণায়  দেখা গিয়েছে, যারা নিয়মিত হিয়ারিং এড ব্যবহার করেন, তাদের মৃত্যুর আশঙ্কা অনেকটাই কম। অন্যদিকে যারা হিয়ারিং এড ব্যবহার করেন না, তাদের মৃত্যুর আশঙ্কা এড  ব্যবহারকারী দলটির তুলনায় ২৫ শতাংশ বেশি। এই বিস্তর তফাতই ভাবিয়েছে বিজ্ঞানীদের। গবেষকদের কথায়, এর থেকেই স্পষ্ট কানে কম শোনার রোগটিকে হালকা করে মোটেই নেওয়া উচিত নয়। বরং ঠিক সময় হিয়ারিং এড ব্যবহার করলে আয়ু বাড়বে (extend lifespan) বৈ কমবে না।

মাঝে মাঝে হিয়ারিং এড ব্যবহার করলে কী উপকার মেলে?

অনেকেই নিয়মিত হিয়ারিং এড ব্যবহার করেন না। মাঝে মাঝে অর্থাৎ কালে ভদ্রে সেটি ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কিস্যু লাভ নেই বলেই জানাচ্ছেন গবেষকরা। কারণ মাঝে মধ্যে হিয়ারিং এড ব্যবহার করেন, এমন ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা আর হিয়ারিং এড ব্যবহার করেন না এমন ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা সমান সমান।

কী বলছেন গবেষক

ল্যানসেট হেলথে প্রকাশিত গবেষণাটির প্রধান গবেষক জ্যানেট চই সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, তরুণদের মধ্যেই কানে কম শোনার বা না শোনার সমস্যা রয়েছে। কিন্তু তাদের অনেকেই নিয়মিত হিয়ারিং এড ব্যবহার করেন। যারা হিয়ারিং এড ব্যবহার করেন, তাদের মৃত্যুর আশঙ্কা হিয়ারিং এড ব্যবহার করেন না এমন তরুণদের তুলনায় ২৪ শতাংশ কম (hearing aid benefits)।

মস্তিষ্কের রোগও বাঁধায় এই খারাপ অভ্যাস

এর আগে একাধিক গবেষণা হয়েছে হিয়ারিং এড নিয়ে। তার একটিতে দেখা গিয়েছে, হিয়ারিং এড না ব্যবহার করার ফলে ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের জটিল রোগ হতে পারে। এবার আয়ু বাড়াতেই হিয়ারিং এডের বড় ভূমিকা রয়েছে বলে প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Sickle cell disease: সিকল সেল অ্যানিমিয়া রোগীদের জোড়া বিপদ ! কেন এমনটা বলছেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget