এক্সপ্লোর

Cherry Tomato: কী কী গুণ রয়েছে চেরি টোম্যাটোর মধ্যে, আপনার স্বাস্থ্য ভাল রাখতে কীভাবে কাজে লাগে?

Cherry Tomato Health Benefits: প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যাটি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে চেরি টোম্যাটোতে। আপনার চোখের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে চেরি টোম্যাটো।

Cherry Tomato: চেরি টোম্যাটো (Cherry Tomato) কাকে বলে জানেন? সাধারণ টোম্যাটো (Tomato) যেমন দেখতে হয়, চেরি টোম্যাটো তার থেকে আকার-আয়তনে বেশ কিছুটা ছোট। রসালো এই ফলে রয়েছে অনেক গুণ (Health Benefits)। মূলত বিভিন্ন ধরনের স্যালাডের ক্ষেত্রে এই চেরি টোম্যাটো ব্যবহার করা হয়। চেরি টোম্যাটোর মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে এবং চেরি টোম্যাটো খাওয়া কেন ভাল, সেগুলো দেখে নেওয়া যাক একঝলকে।

  • বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে এই চেরি টোম্যাটোর মধ্যে। ভিটামিন এবং ফোলেটে ভরপুর লাল রঙের রসালো এই ফল। এই দুই ধরনের উপাদানই মানবদেহের জন্য প্রয়োজন। আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করতে সাহায্য করে ভিটামিন এবং ফোলেট জাতীয় উপকরণ।
  • চেরি টোম্যাটোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ- এইসব খিনজ উপকরণ। আমাদের শরীরের জন্য এই সবকটি খনিজ উপাদানই প্রয়োজনীয়। সার্বিক ভাবে স্বাস্থ্য ভাল রাখতে এই সমস্ত মিনারেলস সাহায্য করে।
  • হার্ট হেলথ অর্থাৎ আপনার হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করে চেরি টোম্যাটো। তাই স্যালাডে এই উপকরণ ব্যবহার করতেই পারেন। চেরি টোম্যাটোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যারোটেনয়েডস। এই তালিকায় রয়েছে লাইকোপেন যা বিভিন্ন ধরনের কার্ডিওভাসকুলার অসুখ প্রতিরোধে সাহায্য করে এবং আপনার হৃদযন্ত্র ভাল রাখতে কাজে লাগে।
  • অ্যান্টি-কারসিনোজেনিক উপকরণ রয়েছে চেরি টোম্যাটো। অর্থাৎ রসালো এই ফল ক্যানসার প্রতিহত করতে সহায়তা করে। ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে চেরি টোম্যাটোতে। এছাড়াও রয়েছে বিটা ক্যারোটিন এবং মেলাটোনিন। এইসব উপকরণ ক্যানসার সেলের সঙ্গে লড়াই করে ক্যানসার হওয়ার প্রবণতা বা ঝুঁকি কমাতে পারে।
  • চেরি টোম্যাটো ওজন কমাতেও সাহায্য করে। বর্তমানে ওজন বৃদ্ধির সমস্যায় অনেকেই ভোগেন। তাঁরা দেহের অতিরিক্ত মেদ কমানোর জন্য মেনুতে যোগ করতে পারেন লাল রঙে এই রসালো ফল। চেরি টোম্যাটোর মধ্যে রয়েছে অনেক ভাল পুষ্টি উপকরণ। ক্যালোরি খুব কম রয়েছে এই ফলের মধ্যে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।
  • হাড়ের গঠন মজবুত করতেও সাহায্য করে চেরি টোম্যাটো। এই ফলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন এবং লাইকোপেন হাড়ের গঠন সুদৃঢ় করে। তার সঙ্গে বোন ডেনসিটি ভাল রাখে এবং অস্টিওপোরোসিসের মতো সমস্যা রুখতে সাহায্য করে।
  • প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যাটি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে চেরি টোম্যাটোতে। আপনার চোখের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে চেরি টোম্যাটো।

আরও পড়ুন- মশা তাড়াতে যথেচ্ছ ভাবে ব্যবহার করছেন 'মসকুইটো কয়েল'? কী কী ক্ষতি হতে পারে?

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget