এক্সপ্লোর

Health Tips: বেড়াতে গিয়েও বাড়বে না ওজন, মানুন এই সহজ পদ্ধতিগুলো

Vacation Tips: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেড়াতে গিয়েও বাড়বে না ওজন। যদি মেনে চলা যায় এই সহজ পদ্ধতিগুলো। 

কলকাতা: বেড়াতে (Vacation) যেতে কার না ভালোলাগে। কাজের ফাঁকে সময় পেলেই বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে ছোট খাটো একটা ভ্রমণের পরিকল্পনা করেই ফেলা যায়। কিন্তু সেখানেও একটা চিন্তা পিছু ছাড়ে না। বেড়াতে গেলেই লাগামছাড়া হয়ে যায় লাইফস্টাইল। খাদ্যাভ্যাসেও অনিয়ম দেখা দেয়। তাই অতিরিক্ত ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা থেকেই যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেড়াতে গিয়েও বাড়বে না ওজন (Weight)। যদি মেনে চলা যায় এই সহজ পদ্ধতিগুলো। 

কোন পদ্ধতি মানলে বেড়াতে গিয়েও ওজন বাড়বে না?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেড়াতে যাওয়া মানেই সেখানে থাকে লাগামছাড়া খাওয়া দাওয়া। যার যা মন চাইছে, সে তাই খাচ্ছে। আর এতেই বাড়ে অতিরিক্ত ওজন। তবে, বেড়াতে গিয়ে যদি চা, কফি, কেক, পেস্ট্রি, কুকিজের মতো খাবারগুলি এড়িয়ে চলা যায়, তাহলে ওজন বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই কম থাকে।

২. অনেকের কাছেই বেড়াতে যাওয়া মানে শুধুই দেদার খাওয়া দাওয়া। শরীরে কী প্রভাব পড়ল, সেদিকে নজরই দেওয়ার সময় থাকে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়মিত খাওয়া দাওয়ায় শুধু যে ওজন বাড়ে, তাই নয়। বরং সম্ভাবনা থাকে আলসারেরও। খাবার খেতে হবে শুধু পেট ভরানোর জন্য নয়। তৃপ্তির জন্য খাবার খাওয়াও দরকার।

আরও পড়ুন - Health Tips: জল ছাড়াও যে পানীয়গুলি শরীরে জলের ঘাটতি পূরণ করে

৩. সঙ্গে সবসময়ই টাটকা ফল এবং বাদাম রাখা দরকার। বিভিন্ন সময়ে অন্যান্য খাবারের মাঝে শরীরকে দিন টাটকা ফল ও বাদাম। তাতে পুষ্টিও বজায় থাকে। আবার শরীরও সুস্থ থাকে।

৪. ফলের রস যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনই জলের চাহিদাও পূরণ করে। বেড়াতে গিয়ে অনেক সময়ই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া হয় না। এক্ষেত্রে সেই পরিস্থিতি এড়াতে টাটকা ফলের রস সঙ্গে রাখুন। খেতেও ভালো লাগবে আবার পুষ্টিকরও। আবার ওজন বৃদ্ধির সম্ভাবনাও থাকবে না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই টিপসগুলি শুধু বেড়াতে যাওয়ার ক্ষেত্রেই নয়, মেনে চলা দরকার সাধারণ জীবনযাপনেও। রোজকার জীবনযাপনে অনেক সময়ই আমাদের সঠিক ডায়েট মেনে চলা হয় না। কিন্তু কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে অতিরিক্ত ওজন বৃদ্ধির সম্ভাবনাও থাকবে না। আবার শরীরও সুস্থ থাকবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget