এক্সপ্লোর

conjunctivitis : কনজাঙ্কটিভাইটিস আক্রান্তের চোখের দিকে তাকালেই সংক্রমণ ? কী উপায়ে বাঁচবেন ?

প্রতিবেশী কারও বাড়িতে কনজাঙ্কটিভাইটিস হলে কী করা যায় ? কী ধরনের আইড্রপ ব্যববার করা যায়? একবার জয় বাংলা হলে, আবারও কি হতে পারে ? শুনুন ডা. কৌশিক বিশ্বাসের পরামর্শ

কনজাঙ্কটিভাইটিস (conjunctivitis) থেকে রক্ষা পাওয়ার কি কোনও উপায় নেই? আশেপাশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে সকলের আশঙ্কা, কোনওভাবেই কি এর প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়? আছে কি কোনও উপায় ? এই নিয়ে এবিপি লাইভের তরফে কথা বলা হয়েছিল বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক বিশ্বাসের সঙ্গে। এবিপি লাইভের দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিলেন তিনি। 

প্রতিবেশী কারও বাড়িতে কনজাঙ্কটিভাইটিস হলে কী করা যায়

ডাক্তারবাবুর পরামর্শ, সাধারণত কনজাঙ্কটিভাইটিসের ক্ষেত্রে ইনফেকশন ৩-৪ দিনের পর থেকে কমতে শুরু করে। তখন থেকে রোগ সংক্রমণের হার কমে। তাই কারও এই সমস্যা হয়েছে জানলে, সেই বাড়িতে যাওয়া এড়িয়ে চলতে পারলে ভাল, অন্তত ৫-৭ দিন। আপনার পরিবারের কারও যদি কনজাঙ্কটিভাইটিস না হয়ে থাকে , তাহলে সাধরণ কিছু নিয়ম মেনে চলুন। যেমন, চোখে হাত না দেওয়া, পরিষ্কার কাপড়ে চোখ মোছা, দিনে ৪-৫ বার জল দিয়ে চোখ ধোয়া দরকার।

কী ধরনের আইড্রপ ব্যববার করা যায়

ব্যাকটেরিয়াল ও ভাইরাল কনজাঙ্কটিভাইটিসের ওষুধের তফাৎ আছে। ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিসের ক্ষেত্রে ফোলাটা বেশি হয়, বেশি লাল হয়, প্রথম কয়েকদিন যন্ত্রণাটা বেশি থাকে। ভাইরাল কনজাঙ্কটিভাইটিসে অতটা যন্ত্রণা হয় না, যদি না তা কর্নিয়ায় ছড়ায়। এবার কার কোন আইড্রপ ব্যবহার করা দরকার, তা জানতে ক্লিক নিচের ভিডিওটিতে শুনুন বিস্তারিত। ১ বছরের কম শিশুদের ক্ষেত্রে শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ওষুধ চালু করা দরকার। 

একবার জয় বাংলা হলে, আবারও কি হতে পারে ?

গত ২-৩ সপ্তাহের মধ্যে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন ও অ্যান্টিবায়োটিক আইড্রপের সম্পূর্ণ কোর্স করে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে থাকেন, তাহলে আবারও আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। তবে যদি কেউ ২-৩ মাস আগে আক্রান্ত হয়ে থাকলে, আবারও আক্রান্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই সাধারণ সাবধানতা অবলম্বন করতেই হবে। 

শিশুদের ক্ষেত্রে কী কী সাবধানতা 

বাড়ির কারও হলে তাকে শিশুর থেকে একেবারে আলাদা থাকতে হবে। তার কোলে ওঠা বা তার জিনিসপত্রের কাছাকাছি যাওয়া বা ব্যবহার করা এড়িয়ে চলতে হবে । 


কনজাঙ্কটিভাইটিস কারও হলে কি তার চোখের দিকে তাকালেই আক্রান্ত হতে পারেন? 

এক্ষেত্রে চোখের দিকে তাকানোটা বড় কথা নয়। কিছু কিছু বাতাস বাহিত ভাইরাস কম দূরত্বে সামনের মানুষটিকে আক্রান্ত করতে পারে। ঠিক যে কারণে করোনা ভাইরাসের প্রকোপের সময় ২ গজের দূরত্বের উপর জোর দেওয়া হত। তাই এক্ষেত্রেও আক্রান্তর থেকে দূরত্ব বজায় রাখাটা সুরক্ষার একটি ধাপ। 

মনে রাখতে হবে কনজাঙ্কটিভাইটিস ৩-৪ দিনেই চলে যায়। তবে বাড়াবাড়ি হলে ৫-৭ দিন আইসোলেশনে থাকলে ভাল। স্কুলে কোনও বাচ্চা আক্রান্ত হলেও তাদের সপ্তাহখানেক স্কুলে না আসা উচিত। 

  • কনজাঙ্কটিভাইটিস সংক্রান্ত আরও প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন নিচের লিঙ্কে । 


 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget