এক্সপ্লোর

Migraine Pain: মাঝে মাঝেই মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণায় তীব্র কষ্ট পাচ্ছেন? মেনে চলতে পারেন এই সহজ নিয়মগুলি

Migraine Triggers: এক একজনের ক্ষেত্রে মাইগ্রেনের সময় এক এক ভাবে মাথায় যন্ত্রণা হয়। কারও ক্ষেত্রে মাথার পিছনের দিকে যন্ত্রণা হয়। কারও ক্ষেত্রে কপালের অর্ধেক অংশে যন্ত্রণা শুরু হয়।

Migraine: মাইগ্রেনের (Migraine Pain) সমস্যায় অনেকেই খুব কষ্ট পান। আচমকাই শুরু হয় মাথার অসহনীয় যন্ত্রণা। বাড়ির বাইরে থাকলে এই ধরনের সমস্যা হলে খুবই বিপদ। যাঁদের মাঝেমধ্যেই মাইগ্রেনের ব্যথা (Migraine Trigger) হয়, তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু বাড়িতেও কিছু সাধারণ নিয়ম মেনে চলতে পারেন। আপনার রোজের জীবনশৈলীতে সামান্য কিছু পরিবর্তন আনলেই আপনি মাইগ্রেনের সমস্যা এবং যন্ত্রণা থেকে কিছুটা উপকার পাবেন। মাইগ্রেনের সমস্যা এড়ানোর জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। এইসব নিয়ম মেনে চললে আচমকা মাইগ্রেনের ব্যথায় আপনি কষ্ট পাবেন না। মাইগ্রেনের যন্ত্রণা ঠিক কতটা অসহনীয়, এই কষ্ট যিনি না পেয়েছেন তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়। সবচেয়ে সমস্যা হল আচমকাই মাইগ্রেনের ব্যথা শুরু হয়। এক একজনের ক্ষেত্রে মাইগ্রেনের সময় এক এক ভাবে মাথায় যন্ত্রণা হয়। কারও ক্ষেত্রে মাথার পিছনের দিকে যন্ত্রণা হয়। কারও ক্ষেত্রে কপালের অর্ধেক অংশে যন্ত্রণা শুরু হয়। 

একনজরে দেখে নেওয়া যাক মাইগ্রেনের ব্যথা এড়ানোর জন্য প্রতিদিনের জীবনে আপনি কী কী নিয়ম মেনে চলতে পারেন

  • মাইগ্রেনের যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুমোলে আপনি মাইগ্রেনের ব্যথায় কষ্ট পাবেন না। ঘুমের ব্যাপারে বিশেষ নজর দিন। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। 
  • যোগাসনেও মাইগ্রেনের নিরাময় হয়। এমনিতেও যোগাসন করলে শরীর ঝরঝরে থাকে। তাই মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে, প্রতিদিন সকালে কিছুক্ষণ সময় যোগাসন অভ্যাস করতে পারেন।
  • মাইগ্রেনের সমস্যা থাকলে অ্যালকোহল অর্থাৎ মদ্যপান না করাই মঙ্গলজনক। অ্যালকোহলের হ্যাংওভার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়।
  • যোগাসনের পাশাপাশি ধ্যান করতে পারেন। এতে মনঃসংযোগ বাড়ে। একই সঙ্গে স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ কমে। ফলে মাইগ্রেনের অ্যাটাক হয় না। অনেকক্ষেত্রেই দেখা যায় মানসিক চাপ বা স্ট্রেসের কারণেও মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় আচমকা। 
  • মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে তাঁরা দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না বা উপোস করার চেষ্টাও করবেন না। খালি পেটে অনেক্ষণ থাকলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে।
  • রাতে ঘুমোতে যাওয়ার সময় সঙ্গে ফোন রাখার অভ্যাস ত্যাগ করুন অবিলম্বে। ফোনের আলোয় মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। তাই রাতে যখন ঘুমোতে যাবেন কিছুতেই সঙ্গে ফোন রাখবেন না। বরং গল্পের বই পড়ার অভ্যাস করতে পারেন। তবে সেটা কম আলোয় পড়বেন না। 

আরও পড়ুন- বলিরেখা দূর করে, উজ্জ্বলতা বাড়ায় ত্বকের, আর কী কী গুণ রয়েছে চিনাবাদামের?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget