এক্সপ্লোর

Contact Lenses: চোখে লেন্স পরার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই নিয়মগুলি, কী কী করবেন?

Lenses: চোখে কোনওরকম ইনফেকশন থাকলে লেন্স না পরাই মঙ্গলজনক। এক্ষেত্রে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Eye Lenses: অনেকেই চোখের চশমার পরিবর্তে লেন্স (Lens) পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই লেন্স পরার ক্ষেত্রে অতি অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নাহলে সমস্যায় পড়তে পারেন আপনি। একনজরে দেখে নেওয়া যাক চোখে লেন্স পরার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করবেন।

  • লেন্স পরার আগে সবসময় ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ভালভাবে হাত না ধুয়ে লেন্স পরা উচিত নয়। আর হাত ধোয়ার সময় খেয়াল রাখবেন যেন একটুও সাবান হাতে থেকে না যায়। হাত ভাল করে মুছে শুকিয়ে নিয়ে তারপর লেন্স ধরা উচিত।

  • চোখে কোনওরকম ইনফেকশন থাকলে লেন্স না পরাই মঙ্গলজনক। এক্ষেত্রে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চোখে কোনও ইনফেকশন হয়ে থাকলে বা চোখ সেনসিটিভ হলে, অনেকক্ষেত্রেই দেখা যায় ইরিটেশন বা চোখের ইনফেকশন হতে পারে।

  • চোখে লেন্স পরার সময় আঙুলের ডগা যাকে বলে ফিঙ্গার টিপস, সেটা ব্যবহার করা উচিত। এক্ষেত্রেই তর্জনী বা মধ্যমা ব্যবহার করুন।
  • লেন্স ভাল ভাবে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার হাত ছাড়া কখনই লেন্স ধরা উচিত নয়। লেন্স সলিউশন দিয়ে ভালভাবে পরিষ্কার না রাখলেও সমস্যা বাড়তে পারে। 
  • লেন্স পরে কখনও ঘুমিয়ে পরবেন না। অতি অবশ্যই মনে করে ঘুমনোর আগে লেন্স খুলে নেওয়া প্রয়োজন। নাহলে চোখে সমস্যা হতে পারে।
  • লেন্স পরার পর চোখে কোনও রকম সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেকে রঙিন লেন্স পরতে পছন্দ করেন। এক্ষেত্রে যাঁদের চোখ খুব সেনসিটিভ তাঁরা আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন।
  • যদি লেন্স পরার পর চোখে দেখতে কোনওভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেন্স খুলে ফেলতে হবে। সলিউশন দিয়ে ভালভাবে পরিষ্কার করার পর আবার লেন্স ব্যবহার করুন।
  • যাঁরা নিয়মিত ভাবে লেন্স ব্যবহার করেন, তাঁরা অন্তত সঙ্গে একটা অতিরিক্ত লেন্স রাখবেন। নাহলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।

প্রতিদিনের জীবনে চোখের যত্ন নেওয়ার জন্য কয়েকটি নিয়ম অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন

  • চোখে কখনই জোরে জলের ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করতে যাবেন না।
  • চোখ দিয়ে জল পড়লে বা কোনও ইরিটেশন হলে চোখ রগড়াবেন না, বা ঘষবেন না।
  • মুখে ক্রিম লাগানোর সময় খেয়াল রাখবেন যাতে চোখে কখনই ক্রিম ঢুকে না যায়।
  • চোখে কাজল বা লাইনার পরার অভ্যাস থাকলে অবশ্যই তা মুছে নিয়ে তারপর রাতে ঘুমোতে যাওয়া প্রয়োজন।

আরও পড়ুন- মাঝে মাঝেই মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণায় তীব্র কষ্ট পাচ্ছেন? মেনে চলতে পারেন এই সহজ নিয়মগুলি

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget