এক্সপ্লোর

Healthy Lifestyle: স্বাস্থ্যকর খাবার খেয়েও ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর? এই বদলগুলোয় হতে পারে সাহায্য

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও বহু মানুষের ক্ষেত্রেই এমনটা দেখা দিতে পারে। এর পিছনে আপনারই লাইফস্টাইল দায়ী।

কলকাতা : স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। সুস্থ থাকতে প্রচুর পরিমাণে ফল, সবজি এবং প্রোটিনজাতীয় খাবারও থাকছে রোজকার খাবারের তালিকায়। তারপরও শরীরে যেন এনার্জি পাচ্ছেন না। সারাদিন ক্লান্ত লাগছে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও বহু মানুষের ক্ষেত্রেই এমনটা দেখা দিতে পারে। এর পিছনে আপনারই লাইফস্টাইল দায়ী। পুষ্টিবিদরা জানাচ্ছেন, স্বাস্থ্যকর খাবারও অনেকসময় অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে। যা আপনার শরীরের সমস্ত এনার্জিকে নষ্ট করে দিচ্ছে। কী কারণ রয়েছে এর পিছনে?

১. পুষ্টিবিদরা জানাচ্ছেন, যদি আপনি অতিরিক্ত ওজন কমাতে চান, তাহলে পুষ্টিকর খাবার খেলেও বাড়তি ক্যালোরি জাতীয় খাবারও বর্জন করতে হবে। তাঁরা পরামর্শ দিচ্ছেন, ওজন কমানোর সঙ্গে সঙ্গে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা সারাদিন আপনার শরীরকে এনার্জিতে ভরপুর রাখবে। যদি আপনার শরীরের মেটাবলিজম কমে যায়, তাহলে সারাদিন আপনার মধ্যে ক্লান্তি থাকবে। ওজনও বাড়বে না আবার এনার্জিতেও ভরপুর থাকবে শরীর এমন খাবার তালিকায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যে, দিনের শুরুটা করুন লিন প্রোটিন দিয়ে। তার সঙ্গে অর্ধেক কাপ শস্যদানা জাতীয় খাবার রাখতে পারেন।

২. অনেকক্ষণ যদি না খেয়ে থাকেন, তাহলে ক্লান্তিভাব দেখা দিতে পারে। লাঞ্চ বা ডিনারের ঘণ্টা দুয়েক পর থেকেই যদি ক্লান্তি আসে, তাহলে এই মাঝের সময়টায় প্রোটিনজাতীয় স্ন্যাকস খেতে পারেন। সেটা হতে পারে টাটকা ফল কিংবা একমুঠো বাদাম। ফল বা বাদাম শরীরের জন্যও যেমন উপকারী, তেমন এনার্জি বাড়াতে বা ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

৩. অত্যধিক পরিমাণে শর্করা জাতীয় খাবার খেলে ক্লান্তি দেখা দিতে পারে। একবারে অনেকটা স্বাস্থ্যকর শর্করা জাতীয় খাবার যেমন, ব্রাউন রাইস, মিষ্টি আলু কিংবা হোল গ্রেন পাস্তা খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এর ফলেও ক্লান্তি দেখা দেয়। 

৪. অতিরিক্ত ওজন কমাতে গিয়ে সারাদিন শরীরচর্চা করে চলেছেন। আপনার এনার্জি কমে ক্লান্তি আসা খুবই স্বাভাবিক। তাই ট্রেনারদের পরামর্শ মতো শরীরচর্চা করুন। এবং তার সঙ্গে নিয়মমতো খাবার খাওয়াও জরুরি। প্রয়োজনে পরামর্শ করে নিন চিকিৎসকদের সঙ্গে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget