এক্সপ্লোর

Diet For Older Persons : হজম হয় না, খেতেও ইচ্ছে করছে না? বয়স্ক মানুষকে ফিট থাকতে কী খেতেই হবে

Healthy Eating for Older Adults : ৬০-৬৫ পেরনোর পর বিশেষত শরীরের রোগ-বালাই, ঘাটতি বুঝে পার্সোনালাইজড ডায়েট প্ল্যান। বিস্তারিত বলছেন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. অনন্যা ভৌমিক মিত্র ।

কলকাতা : ৬০-৬৫ পেরনোর সঙ্গে সঙ্গেই শরীরে বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন আসে। সেই সঙ্গে দেখাশোনা করার লোক কমে যায়। তাই খাওয়া-দাওয়ায় অবহেলা করে ফেলেন অনেক বয়স্ক মানুষ। এর সঙ্গে আবার অসুস্থ হয়ে পড়ার ভয় মাথায় ঢুকে যায়। একাকীত্বও কোথাও না কোথাও খাওয়ার প্রতি অনীহা ডেকে আনে। কিন্তু এই বয়সে পুষ্টিতে ঘাটতি বা ভুল-ভাল খাওয়া-দাওয়ায় শরীরে বড়সড় সমস্যা হতে পারে। তাই দরকার নির্দিষ্ট ডায়েট। বিশেষত শরীরের রোগ-বালাই, ঘাটতি বুঝে পার্সোনালাইজড ডায়েট প্ল্যান। বিস্তারিত বলছেন, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. অনন্যা ভৌমিক মিত্র । তিনি জানাচ্ছেন, 

  • এই বয়স থেকে পেশীর ঘনত্ব কমতে থাকে। যাকে বলে সাইকোপেনিয়া। এতে করে কাজ করার ক্ষমতা কমে যেতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটা বাড়ে।
  • পেশীর কর্মক্ষমতা কমে যায়। 
  • দাঁতের সমস্যা ও দাঁত পড়ে যাওয়ার কারণে অনেক বৃদ্ধই সঠিক নিউট্রিশন পান না। কারণ দাঁতের কষ্ট হবে বলে, খাদ্য়তালিকা থেকে বাদ দিয়ে দেন তাঁরা অনেককিছুই। 
  • হাড়ের সমস্যা বাড়ে। 
  • হজম ক্ষমতা কমে যায়। 
  • কনস্টিপেশনের সমস্যাও বয়স বাড়লে বেশ কমন । 

    এই সমস্যাগুলির কথা মাথায় রেখেই প্ল্যান করতে হবে বয়স্ক কারও ডায়েট চার্ট। সেই সঙ্গে দেখে নিতে হবে তাঁর শরীরে আর কিছু সমস্যা আছে কি না। যেমন, প্রেসার, সুগার ইত্যাদি। ডায়েট চার্ট তৈরিকরার সময় মাথায় রাখতে হবে জীবনশৈলির বিষয়টিও। 
  • যেহেতু একটা বয়সের পর থেকে হজম ক্ষমতা কমে যেতে শুরু করে, তাই সারাদিনের খাবারকে ছোট ছোট মিলে ভাগ করতে হবে । 
  • সহজপাচ্য খাবার খেতে হবে । 
  • তেল-ঝাল-মশলা কম এমন খাবারই খাওয়া প্রয়োজন। 
  • মাশরুম, বাদামের গুঁড়ো ও নানারকমের ডাল রাখতে হবে ডায়েটে। চিবোনোর ক্ষমতা চলে গেলে বাদাম গুঁড়ো করে মুড়ি, চিঁড়ে বা অন্য খাবার মেশানো যেতে পারে।  
  • দুধজাতীয় খাবার খেতে অনেকের বারণ থাকে। তাঁরা ছাড়া দুধ বা দুধজাত খাবার পরিমান মতো খাওয়া যেতে পারে। 
  • রান্না করার জন্য সয়াবিন তেল ব্যবহার করা যায়। 
  • চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী , গাওয়া ঘি চলতে পারে।
  • সয়া থেকে তৈরি নানা প্রোডাক্ট খুবই উপকারী। 
  • শুধু মাছ-মাংস খেলেই প্রোটিন ডিমান্ড মিটবে এমন কিন্তু নয়। 
  • দাঁতের সমস্যার জন্য এমনভাবে রান্না করতে হবে যা সহজেই নরম হয়ে যায়। 
  • চিকেন চিবোতে হয় বেশি, তাই তার বদলে চলতে পারে মাছ। 
  • ডিম কতটা খাবেন, জেনে নিয়ে খেতে পারেন চিকেনের পরিবর্তে। 
  • কনস্টিপেশনের সমস্যা দূর করতে কিছু ফাইবার জাতীয় খাবার খেতে হবে। যেমন ময়দার বদলে আটা চলতে পারে। ফ্রুট জুসের বদলে খান গোটা ফল। ফল চিবোতে না পারলে গ্রাইন্ড করে পুরোটাই খেতে হবে না ছেঁকে। তবে কী কী ফল একজন বয়স্ক মানুষ খেতে পারবেন, তা জেনে নিতে হবে আগেভাগেই। 
  • খাবার যেন রংবেরং-এর হয়। যেমন নানা রঙের সবজি ও ফল। এটা শুধু পুষ্টির চাহিদা মেটানোর জন্য নয়। মনও ভাল থাকে। খাবার সময় মনেও তৃপ্তি আসে। 


    Diet For Older Persons : হজম হয় না, খেতেও ইচ্ছে করছে না? বয়স্ক মানুষকে ফিট থাকতে কী খেতেই হবে
    ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. অনন্যা ভৌমিক মিত্র

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget