এক্সপ্লোর

Kesar Moong Barfi Recipe: উৎসবের মরশুম জমে উঠুক মুগ ডালের বরফি দিয়ে

উৎসবের দিনে মিষ্টিমুখ হবে না, তা আবার হয় নাকি! দোকান থেকে মিষ্টি তো অনেক কিনে খেলেন, এবার বাড়িতেই তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি। যা খেয়ে চমকে যাবেন অতিথিরাও।

কলকাতা: দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। সদ্যই সারাদেশের মানুষ মেতে উঠেছিলেন দীপাবলি উৎসবে (Diwali 2021)। যার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এসে গিয়েছে ভাইফোঁটা। আর উৎসবের দিনে মিষ্টিমুখ হবে না, তা আবার হয় নাকি! দোকান থেকে মিষ্টি তো অনেক কিনে খেলেন, এবার বাড়িতেই তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি। যা খেয়ে চমকে যাবেন অতিথিরাও। তাহলে উৎসবের মরশুম আরও জমে উঠুক মুগ ডালের বরফি (Moong Dal Barfi Recipe) দিয়ে।

মুগ ডালের বরফি তৈরি করতে কী কী উপকরণ লাগবে?
১. মুগ ডাল অর্ধেক কাপ। ডাল আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে।
২. অর্ধেক কাপ চিনি
৩. দুধ দেড় কাপ
৪. ঘি পরিমাণমতো
৫. জাফরান আন্দাজ মতো
৬. এক চামচ পেস্তা

আরও পড়ুন - Dum Paneer Recipe: ভাইফোঁটা স্পেশাল রেসিপি দম পনির, শিখে নেওয়া যাক তৈরির সহজ পদ্ধতি

মুগ ডালের বরফি তৈরি করার পদ্ধতি-
১. মুগ ডালের বরফি তৈরি করার প্রথমেই পেস্তাগুলিকে ছোট ছোট টুকরো করে নিয়ে আলাদা করে রাখতে হবে।
২. এবার এক চামচ গরম দুধে জাফরান ভিজিয়ে রাখুন। জাফরান আগে থেকে দুধে ভিজিয়ে রাখলে খাবারে রং এবং স্বাদ দুটোই খুব ভালো হয়।
৩. এবার ভিজিয়ে রাখা মুগ ডাল থেকে জল ছেঁকে ফেলে দিতে হবে।
৪. ভিজিয়ে রাখা মুগ ডাল এবার মিক্সিতে পিষে নিতে হবে। তবে, খেয়াল রাখবেন, মুগ ডাল যেন একেবারে খুব বেশি না পেষা হয়। মিক্সিতে অল্প করে পিষে নিন।
৫. এবার গ্যাসে কড়াই চাপিয়ে গরম করতে দিন। 
৬. কড়াই গরম হলে তাতে ঘি দিন। এবং পিষে রাখা মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
৭. ১০ থেকে ১৫ মিনিট হালকা আঁচে মুগ ডাল ঘিয়ের সঙ্গে ভাজাভাজা হলে সুগন্ধ বেরোবে। আঁচ বন্ধ করে মুগ ডাল আলাদা একটি পাত্রে নামিয়ে রাখতে হবে।
৮. এবার একটি পাত্রে দুধ ফুটতে দিন। আর তাতে চিনি দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত দুধ ঘন হতে দিতে হবে। চিনি গলে গেলে তাতে আগে থেকে দুধে ভিজিয়ে রাখা জাফরান দিয়ে দিতে হবে। জাফরান দেওয়ার পরই লক্ষ্য করবেন, দুধে সুন্দর রং হয়েছে।
৯. জাফরান দুধে মিশে গেলে এবার ঘিয়ে ভেজে রাখা মুগ ডাল মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করতে থাকুন।
১০. দুধের সঙ্গে ডাল ভালো করে মিশে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তবে, খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়।   
১১. এবার একটি পাত্র আগে থেকে ঘি মাখিয়ে তারপর মিশ্রণটি ঢেলে দিতে হবে।
১২. মিশ্রণটি পাত্রে ঢেলে উপর থেকে পেস্তা ছড়িয়ে ঠান্ডা হতে দিন।
১৩. এবার বরফির আকারে কেটে নিলেই তৈরি সুস্বাদু মুগ ডালের বরফি। খেতেও সুস্বাদু আবার স্বাস্থ্যের খেয়াল রাখাও হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget