এক্সপ্লোর

Khaibar pass 2022: ভূতের রাজার 'বর' পেতে আসতে হবে এবিপি আনন্দ খাইবার পাসে

Khaibar Pass: ভোজনরসিক বাঙালির রসনাতৃপ্তির জন্য আসছে ‘এবিপি আনন্দ খাইবার পাস’। সেখানেই বাঙালি খাবারের ডালি সাজিয়ে আসছে ভূতের রাজা দিল বর।

কলকাতা: ভূতের রাজা দিল বর...জবর জবর তিন বর.....
গানে তিনটে বর থাকলেও, এখানে কিন্তু অফুরন্ত বর, থুড়ি দুরন্ত স্বাদের নানা পদ। সেসব পদ চেখে দেখতে গেলে একমাত্র ঠিকানা হল এবিপি আনন্দ খাইবার পাসে ভূতের রাজা দিল বরের স্টল। ভোজনরসিকদের জন্য থাকবে হরেকরকম পদের সম্ভার, জানিয়েছেন রেস্তরাঁর মালিক রাজীব পাল।  ৪ থেকে ৬ মার্চ সাউথ সিটি মলের কাছে ইইডিএফ গ্রাউন্ডে চলবে 'এবিপি আনন্দ খাইবার পাস।'


Khaibar pass 2022: ভূতের রাজার 'বর' পেতে আসতে হবে এবিপি আনন্দ খাইবার পাসে

ভুরিভোজের সঙ্গে বাঙালির সম্পর্ক সবসময়েই বেশ মাখোমাখো। আর তা যদি খাঁটি বাঙালি ভোজ হয় তাহলে তো সোনায় সোহাগা। খাবারের পাতে খাঁটি বাঙালিয়ানার স্বাদ যারা ধরে রেখেছে তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে ভূতের রাজা দিল বর।

যেকোনও ভোজের আগে স্টার্টার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আর তা যদি চিংড়ির হয় তাহলে তো কথাই নেই। রকমারি খাওয়ার আগে খিদেটা আরও বাড়িয়ে নিতে থাকছে চিংড়ির কাটলেট। মুখে দিলেই চিংড়ির স্বাদ শিহরণ জাগাতে বাধ্য। যারা লোটের ভক্ত, তাঁদের জন্য রয়েছে লোটে মাছের বরাও। 


Khaibar pass 2022: ভূতের রাজার 'বর' পেতে আসতে হবে এবিপি আনন্দ খাইবার পাসে

মেনকোর্সও রয়েছে লা জবাব নানা পদ। ইলিশমাছ পছন্দ নয় এমন লোক হাতেগোনা। বাঙালির সেই ইলিশপ্রেমের কথা মাথায় রেখেই খাইবার পাসে আসছে দুরন্ত সব ইলিশের পদ। ইলিশের পাতুরি থেকে গোটা ইলিশ ভাপা। রসনাতৃপ্তিতে থাকছে সবই। বাদ নেই চিংড়িও। ভূতের রাজার ডালিতে থাকছে চিংড়ির ফাটাফাটি সব রেসিপি। ভূতের রাজার স্পেশাল কচুপাতা চিংড়ি থাকছে, সঙ্গে চিংড়ির মালাইকারিও। এর সঙ্গেই যোগ্য সঙ্গত দেবে প্রমাণ সাইজের ডাব চিংড়ি। গন্ধরাজ ভেটকি থেকে কাকড়ার ঝাল, রয়েছে আরও আরও অনেক পদ। 


Khaibar pass 2022: ভূতের রাজার 'বর' পেতে আসতে হবে এবিপি আনন্দ খাইবার পাসে
এতেই পেট ভরে গেলে কিন্তু চলবে না। কারণ চমক এখনও বাকি। এবিপি আনন্দ খাইবার পাসের জন্য স্পেশাল রেসিপি তৈরি করেছে ভূতের রাজা দিল বর, জানিয়েছেন রেস্তরাঁর মালিক রাজীব পাল। সেটা হল, পোড়া কালো মাংস আর তার সঙ্গে থাকবে গোবিন্দভোগ চালের পোলাও। গন্ধেই খিদে পেতে বাধ্য। স্বাদ কেমন? সেটা বরং সিক্রেট থাক। এবিপি আনন্দ খাইবার পাসের স্টলে এসে একবার নিজেই দেখে নেবেন।

আরও পড়ুন: ক্যাপসিকাম রসগোল্লা খেতে চান? চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget