এক্সপ্লোর

Cooking Oil: খরচ বাঁচাতে পোড়া তেলেই ফের রান্না ? জানেন কী ঘটছে আপনার শরীরে

Reused Cooking Oil Harmful Effects: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI গাইডলাইন অনুযায়ী, পোড়া তেলে রান্না করা এড়িয়ে চলতে হবে। 

কলকাতা: ভারতের তৈরি খাবার তাতে রয়েছে স্বাদে গন্ধে মন ভাল করে দেওয়ার উপায়। একাধিক রাজ্যে একেক ধরনের খাবারে বিশেষত্ব থাকলেও, মোটামুটি দেশের সব রাজ্যেই মেলে আরেক রাজ্যের বিখ্যাত খাবারগুলি। কোনওটা তেল, মশলায় ভরপুর, কোনওটা আবার তুলনায় হালকা। অনেকেই এই খাবার রান্না করার জন্য প্রচুর পরিমাণে তেল ব্যবহার করেন। কখনও সেই রান্নার অতিরিক্ত তেল আবার পরবর্তী রান্নায় ব্যবহার করা হয়। বিশেষত ফাস্ট ফুড তৈরির ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়। খরচা বাঁচাতে এই পথ অবলম্বন করলেও তা আদৌ স্বাস্থ্যকর নয়। হতে পারে একাধিক ঝুঁকি। 

কী বলছে গাইডলাইন? 

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI গাইডলাইন অনুযায়ী, পোড়া তেলে রান্না করা এড়িয়ে চলতে হবে। যদিও কোনও কারণে পুনরায় ওই তেল ব্যবহার করতে হয়, তা সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যেতে পারে। পোড়া তেলে রান্না করলে ট্রান্স ফ্যাট তৈরি হয়। যা খাবারের মাধ্যমে শরীরে ঢুকলে স্বাস্থ্যের অবনতি হয়। 

রক্তচাপের আশঙ্কা বাড়ায়: ব্যবহার করা রান্নার তেলের রাসায়নিক গঠন সময়ের সঙ্গে পরিবর্তন হয়। তাতে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ে। ব্যবহার করা তেল পুনরায় ব্যবহার করলে টক্সিনের পরিমাণ বেড়ে যায়। লিপিড জমতে থাকে, অক্সিডেটিভ স্ট্রেস, হাইপারটেনশন, এথেরোস্ক্লেরোসিস এবং অন্যান্য শারীরিক সমস্যা বাড়তে পারে। 

বদহজমের আশঙ্কা: একবার রান্নায় ব্যবহার করা তেল ফের ব্যবহার করলে অ্যাসিডিটির আশঙ্কা বাড়ে। গলা বুক জ্বালা সহ পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। তাই এই ধরনের সমস্যা হতে থাকলে জাঙ্ক ফুড সহ তেলেভাজা খাওয়ার অভ্যাস বদলাতে হবে। 

কোলেস্টেরল বাড়ে: উচ্চ তাপমাত্রায় একই তেলে একাধিক রান্নার ফলে ফ্যাটের ধরনও বদলে যায়। তা ট্রান্স ফ্যাটে বদলে যায়। এতে কার্ডিওভাসকুলার সমস্যা দেখা দেয়। 

ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি: রান্নার তেল ফের গরম করলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAH) এবং অ্যালডিহাইডের মতো কার্সিনোজেনিক পদার্থের উপস্থিতি বৃদ্ধি পায়। যা ক্যান্সারের মতো রোগ সহ একাধিক প্রদাহের কারণ হতে পারে। 

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Lifestyle Tips: শরীরচর্চা করেও অমিল সুঠাম গঠন! কোথায় থাকছে খামতি?

 

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget