এক্সপ্লোর

Obesity: কোভিডের পর কি চিন্তায় ফেলছে ওবেসিটি ?

Obesity Risk In India: কোভিডের পর কি ওবেসিটি 'মহামারি' ছড়াবে সারা দেশে ? ভারত নিয়ে এবার নয়া তথ্যের খোঁজ মিলল।

কলকাতা: কোভিডের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই চলেছে। কিন্তু এর মধ্যেই ভারতে দিন দিন নিঃশব্দে বাসা বাঁধছে আরেকটি মহামারি। বিজ্ঞানীরা তাদের নাম দিয়েছেন ওবেসিটি মহামারি। অর্থাৎ অতিরিক্ত ওজনই নিঃশব্দে ত্রাস হয়ে উঠছে। সম্প্রতি ল্যানসেটের এক গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে এমনটাই জানাচ্ছেন গবেষকরা। সারা বিশ্বজুড়ে এই সমীক্ষা করা হয়েছে। প্রাপ্তবয়স্করাই শুধু নয়, বর্তমানে শিশুদের মধ্যেও পাল্লা দিয়ে বাড়ছে ওবেসিটির হার। 

শিশু, কিশোররাও ওবেসিটির কবলে 

১৯৯০ সালের তথ্যের সঙ্গে তুলনা করা হয়েছে  ২০২২ সালের তথ্যের। স্বাভাবিক ওজনের থেকে বেশি ওজন থাকলে তাকে ওবেসিটি বলা হয়। দেখা গিয়েছে, ১৯৯০ সালে দেশে মোট সাকুল্যে ৪ লাখ শিশুর ওবেসিটি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে। গত ৩২ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ মিলিয়নের কোঠায়। অর্থাৎ গোটা দেশে ১ কোটি আড়াই লাখ অপ্রাপ্তবয়স্ক ওবেসিটির কবলে। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৭৩ লাখ। মেয়েদের সংখ্যা ৫২ লাখ !

মহিলা ও পুরুষদের মধ্যে ওবেসিটি

পুরুষদের মধ্যে অতিরিক্ত ওজনের প্রবণতা বেড়েছে প্রায় ২৩ গুণ। ১৯৯০ সালে মাত্র ১১ লাখ এই রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু ২০২২ সালে দাঁড়িয়ে ২৬ মিলিয়ন অর্থাৎ ২.৬ কোটি পুরুষ এই সমস্যায় আক্রান্ত। অন্যদিকে মহিলাদের মধ্যে ওবেসিটি বেড়েছে ১৮ গুণ। ১৯৯০ সালে ২.৪ মিলিয়ন অর্থাৎ ২৪ লাখ মহিলা এই সমস্যায় ভুগতেন। বর্তমানে ৪৪ মিলিয়ন অর্থাৎ চার কোটি ৪০ লাখ মহিলাদের রয়েছে ওবেসিটির সমস্যা। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই ওবেসিটির হার বেশি।

ওবেসিটির পরিমাপ কী ?

বডি মাস ইনডেক্স বা বিএমআই দিয়ে এটি মাপে। বিএমআই-এর পরিমাপ ২৫ থেকে ৩০-এর মধ্যে থাকলে তা স্বাভাবিক। এর বেশি হলে তা ওবেসিটির লক্ষণ। (আপনার বিএমআই মাপুন নিচের লিঙ্কে ক্লিক করে।)

বিএমআই ক্যালকুলেটর

ওবেসিটির মূল কারণ 

  • সারাদিন বসে বসে কাজ
  • খুব বেশি চলাফেরা না করা
  • যত ক্যালোরি খাবার খাচ্ছি, ততটা খরচ হচ্ছে না। ফলে শরীরে জমছে মেদ।
  • পরিমাপের বেশি খাওয়ার প্রবণতা।
  • নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা না করা।
  • ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়ার প্রবণতা।

ওবেসিটি থেকে রেহাই পাওয়ার উপায় ?

  • অভ্যাসে বদল আনা প্রথমেই জরুরি। 
  • ফাস্টফুড, জাঙ্কফুড খাওয়া বন্ধ করা দরকার। 
  • পাশাপাশি, নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা করতে হবে।
  • বডি মাস ইনডেক্স ২৫ থেকে ৩০-এর মধ্যে রাখতে হবে।

আরও পড়ুন - Health Tips: চটপটে, চাঙ্গা থাকবেন গোটা দিন, সকালে ২০ মিনিট করুন এই ৪ ব্যায়াম

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget