এক্সপ্লোর

Laptop Health Issues: ল্যাপটপে বসলেই মাথা দপদপ, চোখ ঝাপসা, কেন ? কী করবেন ?

Dizziness When Working On Laptop: ল্যাপটপে কাজ করতে বসলে প্রচন্ড ক্লান্তিভাব আসে। কেন হয় ? এই অবস্থায় কী কী করণীয় ?

Laptop Health Issues: ল্যাপটপে কাজ করতে বসলেই অনেকে ক্লান্তবোধ করেন। খুব বেশিক্ষণ নয়, আধ ঘন্টা, এক ঘন্টা কাজ করার পর থেকে প্রচন্ড ক্লান্তি যেন ছেঁকে ধরে। ঘুম ঘুম পায়, এমনকি চোখ ঝাপসা হয়েও আসে। আবার মাথা দপদপানি যেন বেড়ে  যায় অনেকের। কিন্তু ল্যাপটপে বসলেই কেন এমনটা হয় এর পিছনে কী কী কারণ রয়েছে ?

ল্যাপটপে বসলেই কেন মাথা দপদপ, চোখ ঝাপসা ?

  • দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা - ল্যাপটপে কাজ করার সময় কাজ শেষ না হলে আমরা অন্যদিকে সহজে তাকাই না। এর ফলে অনেক সময় দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। এর থেকেই চাপ পড়ে মস্তিষ্কের উপর‌। ক্লান্ত লাগে।
  • ল্যাপটপের ব্লু লাইট - ল্যাপটপের ব্লু লাইট চোখের উপরে সরাসরি প্রভাব ফেলে‌। এটি অপটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করে। যার ফলে অপটিক নার্ভ প্রচন্ড স্ট্রেসড অবস্থায় থাকে। এর থেকেও ক্লান্তি বোধ বাড়তে পারে।
  • ল্যাপটপের ব্রাইটনেসের সমস্যা - ল্যাপটপের ব্রাইটনেস ঘরের স্বাভাবিক আলোর থেকে কম হলে আমাদের বেশি মনোযোগ দিয়ে তাকাতে হয়‌। অর্থাৎ চোখের উপরে বেশি চাপ পড়ে। আবার ল্যাপটপের ব্রাইটনেস ঘরের স্বাভাবিক আলোর থেকে বেশি হলে আমাদের চোখ সহ্য করতে পারে না ‌। এই অবস্থায় দীর্ঘক্ষণ কাজ করলে ক্লান্তিবোধ বাড়তে পারে।
  • চোখের পাতা কম ফেলা - চোখের পাতা কম ফেলার কারণেও ক্লান্তিবোধ বাড়তে পারে। কারণ এর জন্য অপটিক নার্ভের উপরে বেশি চাপ পড়ে‌। সাধারণত আমরা যখন ল্যাপটপে কাজ করি, তখন মনোযোগ দিয়ে কাজ করি। এর ফলে চোখের পাতা কম পড়ে। যার থেকে ক্লান্তিবোধ বেড়ে যায়। 

সমস্যা কমাতে কী করণীয় ?

  • ব্লু লাইট ফিল্টার - প্রথমেই ল্যাপটপে ব্লু লাইট ফিল্টার অন করে দিতে হবে। অন থাকলে চোখের মধ্যে আলো তীব্রভাবে পড়ে না।
  • ২০-২০-২০ নিয়ম - কুড়ি মিনিট কাজ করার পরে কুড়ি সেকেন্ড কুড়ি ফুট দূরত্বের একটি জিনিসের দিকে তাকিয়ে থাকতে হবে‌‌। এই নিয়মটি মেনে চলতে পারলে চোখের সমস্যা অনেকটাই কম হয়। এর ফলে স্নায়ুর উপরে কম চাপ পড়ে এবং ক্লান্তিবোধ কমে।
  • ল্যাপটপের আলো ঠিক রাখা - ল্যাপটপের আলো ঘরের আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কমাতে বাড়াতে হবে। ঘরের আলো থেকে বেশি বা কম যেন ল্যাপটপের আলো না হয়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health News: তীব্র কাশি ও শ্বাসকষ্ট, ফুসফুসে অস্ত্রোপচার করতেই মিলল হলুদের বাসা !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget