এক্সপ্লোর

Lentils Health Benefits: ডালেই কমবে সুগার, কোলেস্টেরল ! কতটা খাবেন রোজ

Lentils For Sugar and Cholesterol: ডালই সুগার ও কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখবে। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গেল। কতটা ডাল খেতে হবে ?

কলকাতা: একটা বয়সের পর সুগার ও কোলেস্টেরল কাবু করে দেয় অনেককে। এই সমস্যার মোকাবিলা করতে নানারকম খাবার খাওয়া বন্ধ রাখতে হয়। এছাড়া, এর মধ্যে রয়েছে জীবনযাপনের ধারায় বদল আনা। অর্থাৎ, রোজকার লাইফস্টাইল বদলে ফেলতে হয়। সম্প্রতি এই দুই রোগের আরও একটি সুরাহা বাতলে দিল বিজ্ঞান। খাবারেই রয়েছে সেই সুরাহা। একটি বিশেষ রকম খাবার সপ্তাহে নিয়ম করে খেতে হবে। তাহলেই আর সুগার, কোলেস্টেরল কাবু করতে পারবে না। এই নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে নিউট্রিয়েন্টস জার্নালে।

নিউট্রিয়েন্টের গবেষণা

আমেরিকার কৃষি বিভাগ সম্প্রতি তরুণদের ডাল খেতে পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, সুগার ও কোলেস্টেরল কাবু করতে ডালই সেরা কাজ দেয়। এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতেই বিজ্ঞানীরা প্রমাণ দিয়ে দেখিয়েছেন এর উপকারিতা। সপ্তাহে অন্তত ৩০০ গ্রাম ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে পরীক্ষানিরীক্ষা ?

ওবেসিটি অর্থাৎ অতিরিক্ত ওজন রয়েছে, এমন কিছু ব্যক্তিদের নিয়ে পরীক্ষা করা হয়। তাদের বয়স ছিল ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। ওবেসিটি ছাড়াও তাদের সুগার ও কোলেস্টেরল বেশি ছিল। এছাড়াও, প্রদাহজনিত রোগও ছিল। এই ব্যক্তিদের দুই দলে ভাগ করে নেওয়া হয় । ১২ সপ্তাহ ধরে ডালের নানা পদ খাওয়ানো হয় তাদের। এর পর রক্ত পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে, তিনরকম রোগই কবজায় রয়েছে ওই ব্যক্তিদের।

কী জানা গেল পরীক্ষায় ?

  • খালি পেটে কোলেস্টেরল মাপা হয়েছে ওই ব্য়ক্তিদের। দেখা গিয়েছে, তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এছাড়াও, খারাপ কোলেস্টেরল ও মোট কোলেস্টেরলের পরিমাণ কমেছে।
  • এছাড়াও, খাবার খাওয়ার পর রক্তে সুগার লেভেল লাগামের মধ্যে রয়েছে। যাকে আমরা পিপি (পোস্ট প্যান্ড্রিয়াল) সুগার বলে থাকি।
  • এছাড়াও, প্রদাহজনিত সমস্যায় কমেছে ওই ব্যক্তিদের শরীরে। প্রসঙ্গত, প্রদাহজনিত সমস্যা থেকে আর্থ্রাইটিসজাতীয় রোগের হার বেড়ে যায়।

ডালের কী ভূমিকা ?

চিকিৎসকদের কথায়, ডালের মধ্যে থাকা ফাইবার বাইল অ্যাসিডকে বেঁধে ফেলতে পারে। তাই অ্যাসিড আর লিভারে ফিরে যায় না। অন্যদিকে নতুন করে লিভার থেকে বাইল অ্যাসিডের উৎপাদন বেড়ে যায়। এর ফলে রক্তে সিরাম কোলেস্টেরলের হার কমতে থাকে।

প্রসঙ্গত, আমরা যে ধরনের ফ্যাট খাবার খাই, তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাটও থাকে। এই  ফ্যাটই কোলেস্টেরলের জন্য দায়ী। ডালের ফাইবার লিপিড মেটাবলিজমে বদল আনে। এর ফলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমতে থাকে শরীরে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Vegan And Keto Diet: ডায়েটের গুণেই ভোল বদলাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ! গবেষণায় নয়া চমক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget