এক্সপ্লোর

Recipe: কম খরচে সুস্বাদু খাবার, বানিয়ে ফেলুন বেসনের বরফি

দোকানের কেনা খাবার এই সময়ে যত কম খাওয়া যায় তত ভালো। সুস্বাদু খাবার যদি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাহলে স্বাস্থ্যের খেয়ালও রাখা হল আবার জিভের স্বাদও মিটল। বাড়িতে বানিয়ে ফেলুন বেসনের বরফি।

কলকাতা: মিষ্টি খেতে কম বেশি প্রায় সকলেই পছন্দ করেন। শীতকাল (Winter) জুড়ে নানা উৎসব লেগেই থাকে। আর উৎসবের দিনগুলোয় মিষ্টিমুখ হবে না তা আবার হয় নাকি। পাশাপাশি উৎসবের দিন ছাড়াও পাতের শেষে যদি এক টুকরো মিষ্টি থাকে, তাহলে তো কোনও কথাই নেই। মিষ্টি খাওয়ার সময় ভুলে গেলে চলবে না করোনা পরিস্থিতির কথা। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই জরুরি বলে বারবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দোকানের কেনা খাবার এই সময়ে যত কম খাওয়া যায় তত ভালো। তাছাড়া সুস্বাদু খাবার যদি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাহলে স্বাস্থ্যের খেয়ালও রাখা হল আবার জিভের স্বাদও মিটল। তাই এবার বাড়িতে বানিয়ে ফেলুন বেসনের বরফি (Besan Barfi Recipe)। খরচও কম আবার স্বাদেও দুর্দান্ত।

বেসনের বরফি তৈরি করতে যে যে উপকরণ লাগবে-
১. বেসন লাগবে এক বাটি
২. অর্ধেক কাপ ঘি
৩. চার চামচ দুধ
৪. চারটি এলাচ
৫. নারকেল কোড়ানো
৬. চিনি স্বাদ মতো
৭. আমন্ড বাদাম
৮. পেস্তা
৯. জাফরান

আরও পড়ুন - Health Tips: শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী অসুখে আক্রান্ত আপনি?

যেভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন বেসনের বরফি-
১. প্রথমে একটি প্যানে ঘি গরম করতে দিন। ঘি গলে গেলে সেটি বেসনের মধ্যে ঢেলে দিন। সঙ্গে দুধ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিন।
২. এবার একটি পাত্র গরম করতে দিয়ে তাতে ঘি আর দুধ মেশানো বেসন দিয়ে বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন।
৩. কড়াই থেকে সুগন্ধ বের হলে তাতে এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির রস দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। চিনির রস থেকে সমস্ত জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। 
৪. এবার মিশ্রণে জাফরান মিশিয়ে দিন। (মনে রাখবেন জাফরান আগে থেকে অবশ্যই যেন দুধে ভেজানো থাকে)
৫. মিশ্রণ ঘন ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন।
৬. এবার একটি থালায় ঘি ব্রাশ করে দিন। তাতে বেসনের সমস্ত মিশ্রণটা ঢেলে দিতে হবে।
৭. ঘরোয়া তাপমাত্রায় আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
৮. এবার উপর থেকে এলাচগুঁড়ো, কুঁচি করে রাখা আমন্ড, পেস্তা, নারকেল ছড়িয়ে বরফির আকারে কেটে নিন।
৯. ইচ্ছেমতো পরিবেশন করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget