এক্সপ্লোর

Rheumatoid Arthritis: খোঁজ মিলল নয়া ওষুধের! হওয়ার আগেই ঠেকানো যাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস

Rheumatoid Arthritis Treatment: নয়া ওষুধের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার আগেই এবার ঠেকানো যাবে।

কলকাতা: রিউমাটয়েড আর্থ্রাইটিসে‌ (rheumatoid arthritis) বর্তমানে বিশ্বের ১.৮ কোটি মানুষ ভুগছেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটাই জানিয়েছে। আর্থ্রাইটিসের এই সমস্যা থেকে শরীরের আরও রোগ দেখা দিতে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস (rheumatoid arthritis side effects) হার্ট, স্নায়ু ও ফুসফুসের রোগ ডেকে আনতে পারে। তবে সাম্প্রতিক গবেষণায় এই রোগের বড় সুরাহা খুঁজে পেলেন বিজ্ঞানীরা।  খোঁজ মিলেছে একটি বিশেষ ওষুধের। এই ওষুধটি রোগীর পেট বা থাইয়ে ইনজেকশনের মাধ্যমে পুশ করা যায়। আর তা করলে আর্থ্রাইটিসের সমস্যা ঠেকানো সম্ভব। আর্থ্রাইটিস থাকলে সেই রোগটির বৃদ্ধি স্লথ করে দেওয়া যায়।‌ 

রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয় (prone to rheumatoid arthritis)?

এই আর্থ্রাইটিস সাধারণত মধ্যবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। তবে অল্প বয়সেও এই রোগ হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আদতে একটি অটোইমিউন রোগ। এই ধরনের রোগে ইমিউনিটি নিজের থেকে শরীরের সুস্থ কোশগুলিকে নষ্ট করে। অসুস্থ করে দেয়। তাই একে অটোইমিউন রোগ বলে। রিউমাটয়েড আর্থ্রাইটিস সেই গোত্রের একটি‌ রোগ। এই রোগের এখনও কোনও চিকিৎসা নেই।

শুরু হয়েছে ট্রায়াল (trial for rheumatoid arthritis)

ল্যানসেট জার্নালে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে ওই ওষুধটির কথা বলা হয়। ওই ওষুধটির ট্রায়ালও শুরু হয়েছে। অর্থাৎ পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন বিজ্ঞানীরা। সেই ট্রায়াল সফল হলেই ওষুধটি বাজারে আসবে।

গবেষণায় সফল কেন ?

প্রসঙ্গত, ওই ওষুধটি  (rheumatoid arthritis drug) নিয়ে গবেষণা করেছেন লন্ডনের কিংস কলেজের একদল গবেষক। ব্রিটেন ও নেদারল্যান্ডসের মোট ২৮ টি হাসপাতাল বেছে নেওয়া হয়। ওই হাসপাতালগুলির থেকে মোট ২১৩ জন রোগীকে এই পরীক্ষার জন্য নিযুক্ত করা হয়েছিল। কিংস কলেজের অধ্যাপক অ্যান্ড্রিউ কোপ সংবাদমাধ্যমকে বলেন, এখনও পর্যন্ত রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে এটি সবচেয়ে বড় গবেষণা। এছাড়াও রোগটি যাদের মধ্যে শুরু হতে পারে, তাদের নিয়ে এমন পরীক্ষা প্রথম। ফলে দুই দিক থেকেই ইতিহাস তৈরি হয়েছে এই পরীক্ষায়।

২১৩ জনের ওই দলটিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি দলের উপর পরীক্ষাধীন ওষুধটি প্রয়োগ করা হয়। অন্য দলের উপর সাধারণ ওষুধ দেওয়া হয়েছিল। দেখা যায় পরীক্ষাধীন ওষুধটি পেয়ে ৯২ শতাংশ রোগী সুস্থ থাকছেন‌। অন্যদিকে সাধারণ ওষুধটিতে সুস্থ থাকছেন ৬৯ শতাংশ। যা অনেকটাই কম‌‌ ।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Best Time of Walking: খালি পেটে না ভরা পেটে ? কোন হাঁটায় দ্রুত কমে ওজন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget