এক্সপ্লোর

Nomophobia: ফোনের নেশা থেকে বাড়ছে নোমোফোবিয়া! আপনিও শিকার ? বোঝার উপায় ?

Nomophobia Cause Sign Remedies: ফোন এখন আমাদের গোটা জীবন জুড়ে রয়েছে। আর এর জেরেই বাড়ছে নোমোফোবিয়ার মতো একটি সমস্যা। এই সমস্যার বেশ কিছু লক্ষণ রয়েছে।

Nomophobia Cause Sign Remedies: ফোবিয়া মানে ভয়। নানা লোকের নানা জিনিসেই ভয় থাকে। তেমনই এক ফোবিয়ার নাম নোমোফোবিয়া। কিন্তু এটি হাল আমলের একটি ভয়‌ অর্থাৎ ভূত প্রেতকে ভয় পাওয়ার মতো বহু। দিনকার পুরোনো ভয় এটি নয়। কিন্তু নোমোফোবিয়া‌ আদতে কী ? কেন মানুষ এই ভয় পায় ? এই ভয় পাওয়ার লক্ষণগুলি বা কী ? জেনে নেওয়া যাক। 

নোমোফোবিয়া কী ?

নোমোফোবিয়া নামটি বেশ কয়েকটি শব্দ জুড়ে তৈরি করা হয়েছে। এখানে নো মানে না, মো অংশটুকু এসেছে মোবাইল ফোন থেকে আর ফোবিয়া মানে যে ভয় তা বোঝাই যাচ্ছে। অর্থাৎ পুরো কথাটি হল নো মোবাইল ফোন ফোবিয়া‌। সোজা বাংলায় মোবাইল ফোন না থাকলে যে ভয় করে। এই ভয় খুব সাম্প্রতিককালে দেখা যাচ্ছে মানুষের মধ্যে‌। মোবাইল ফোন হারিয়ে ফেললে যে আতঙ্ক ও ভয় তৈরি হয় একজনের মনে, তাকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন নোমোফোবিয়া। 

নোমোফোবিয়ার কারণ

  • বেশ কয়েকটি মানসিক কারণের কথা এক্ষেত্রে বলে থাকেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম হল ওসিডি। অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ফোন নিয়ে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জেরেই নোমোফোবিয়া হয়।
  • ফোনের নেশাও এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। এখন অনেকেই দিনের একটা বড় সময় ফোনের সঙ্গে কাটাতে ভালোবাসেন বা কাজের সূত্রে কাটান। এর জেরেও এই ভয় বা আতঙ্কের সৃষ্টি হয়। 
  • ফোনের সঙ্গে অজান্তেই একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে মানুষের। যেহেতু এর মাধ্যমে একটি বৃহত্তর জগতের সঙ্গে যোগাযোগ করা যায়। আর এর জেরেই বাড়ে নোমোফোবিয়া।

কী কী লক্ষণ দেখা যায় ?

  • আতঙ্কিত হয়ে পড়েন ফোন খুঁজে না পাওয়া ব্যক্তি।
  • দুশ্চিন্তা বেড়ে যায়। 
  • উদ্বেগ দেখা দেয়।
  • শ্বাস প্রশ্বাস পাল্টে যায়। 
  • উত্তেজিত হয়ে পড়েন।
  • মনখারাপ হয় দ্রুত।

কীভাবে চিকিৎসা ?

  • বিভিন্ন থেরাপির মাধ্যমে নোমোফোবিয়ার চিকিৎসা করা হয়। এর মধ্যে রয়েছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এক্সপোজার থেরাপি।
  • এছাড়াও সাপোর্ট গ্রুপের মাধ্যমে এই ভয় কাটানোর চেষ্টা হয়। একই ভয়ে আক্রান্ত নিজেদের ভয়কে জয় করার অভিজ্ঞতা শোনান। উৎসাহিত করেন অন্যদেরও ভয় থেকে বেরিয়ে আসতে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health News: প্রকৃতির মাঝে সময় কাটালেই সুগার, প্রেশার থাকবে নিয়ন্ত্রণে; কতক্ষণ কাটাবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget