এক্সপ্লোর

Sedentary Lifestyle: অফিসের ‘এই’ জিনিসটিই সবচেয়ে বড় শত্রু ! দ্রুত কমিয়ে দিচ্ছে আয়ু

Research on Sedentary Lifestyle: অফিসের একটি জিনিসই বিপদ ডেকে আনছে আপনার। দ্রুত আয়ু কমিয়ে দিচ্ছে এটি।

কলকাতা: অফিসেই বিপদ। একটি জড় পদার্থই ডেকে আনছে সেই বিপদ। আর সেটি হল যার উপর আপনি বসে আছেন। অর্থাৎ অফিসের চেয়ার। এই জিনিসটিই কমিয়ে দিচ্ছে জীবনের আয়ু। সম্প্রতি এক গবেষণা জানিয়েছে এমনটাই। অফিসের চেয়ারে বসে সারা দিন কাজ। এই কাজের জেরেই কমছে আয়ু। ১৬ শতাংশ বিপদ বাড়িয়ে দিচ্ছে ‘আরামের’ এই বস্তুটি। 

জামা নেটওয়ার্ক ওপেন জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। তাইওয়ানে এই গবেষণাটি করা হয়। মোট ৪,৮১,৬৮৮জনকে নিয়ে এই গবেষণা হয়। ১৩ বছর ধরে চলে পরীক্ষা নিরীক্ষার জন্য জরুরি তথ্য সংগ্রহ। আর তার ভিত্তিতেই দেখা গিয়েছে আয়ু কমার ব্যাপারটা। ওই গবেষণার ফলাফল বলছে, বিভিন্ন রোগে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই চেয়ার। নিজের অজান্তেই ১৬ শতাংশ বেড়ে যাচ্ছে এই ঝুঁকি।

বাড়ছে হার্টের রোগের ঝুঁকি 

গবেষকদের কথায়, শুধু যে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, তা নয়। হার্টের রোগের ঝুঁকি এতে অনেকটাই বাড়ছে। বিজ্ঞানীদের মতে, কার্ডিয়োভাসকুলার রোগের হার ৩৪ শতাংশ বাড়ছে এই অভ্যাসের কারণে। 

বসে থেকে থেকে আসলে কী হচ্ছে ?

হার্টের রোগ ছাড়াও একাধিক রোগের কারণ এই বসে থাকা। শুধুমাত্র আরামে বসে থাকার কারণেই নানারকম রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। এই তালিকায় একদিকে যেমন রয়েছে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, তেমনই রয়েছে হার্টের রোগ, হাড়ের রোগ, পেটের নানা সমস্যা। বসে থাকার ফলে কোমরের চারপাশে ফ্যাট জমছে। আর তা থেকেই একে একে নানা জটিল রোগ বাসা বাঁধছে শরীরে।

প্রভাব পড়ছে মনের উপরেও

শুধু যে শরীরের উপর প্রভাব পড়ছে তা নয়। একই সঙ্গে প্রভাব পড়ছে মনের উপর। গবেষকদের কথায়, ওবেসিটি বাসা বাঁধছে শরীরে। আর তার থেকে একের পর এক রোগ হতে থাকছে। যা মানসিক স্বাস্থ্যকেও বিঘ্নিত করেছে। দুশ্চিন্তা, মানসিক অবসাদ, উত্তেজনা নিয়ন্ত্রণ করতে না পারার মতো সমস্যা বাড়ছে। 

কী করতে হবে ?

  • কাজের মাঝে মাঝে হাঁটাহাঁটি জরুরি। এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটানা বসে না থেকে মাঝে মাঝে হাঁটাহাঁটি করতে হবে। দশ মিনিট হাঁটলেই অনেক সমস্যা কিন্তু এড়ানো সম্ভব।
  • ব্যায়াম ও হাঁটাহাঁটি করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে শরীর সচল থাকে। কার্ডিয়োভাসকুলার রোগসহ অন্যান্য রোগের ঝুঁকিও কমে যায়।

আরও পড়ুন - Promise Day 2024: প্রেম দিবসের আগেই কেন প্রমিস ডে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget