এক্সপ্লোর

HIV in India: ১০ বছরে ১৭ লক্ষ সংক্রমণ! ভারতে এখনও এইচআইভির থাবা?

AIDS in India: যদিও দশ বছরের প্রতিটা বছর ধরে হিসেব করলে ধীরে ধীরে কমেছে এইচআইভি সংক্রমণের গতি। জানিয়েছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইশেজশন।

নয়াদিল্লি: সরকারি স্তরে সচেতনতা প্রচার চলে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে প্রচার চালানো হয় এইচআইভি (HIV) সংক্রমণ নিয়ে সচেতন করতে। তারপরেও ভারত থেকে পুরোপুরি মুছে ফেলা যায়নি এইচআইভি সংক্রমণের ঘটনা। সম্প্রতি আরটিআই-আইনে করা একটি  প্রশ্নের উত্তরের মাধ্যমেই সামনে এসেছে এই তথ্য।

কী বলা হয়েছে?
RTI-এ করা প্রশ্নের উত্তরে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইশেজশন (National AIDS Control Organization) জানিয়েছে, গত ১০ বছরে ভারতে নতুন করে এইচআইভি সংক্রমিত হয়েছেন ১৭ লক্ষেরও বেশি নাগরিক। মূলত অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণেই এটা হয়েছে। যদিও দশ বছরের প্রতিটা বছর ধরে হিসেব করলে ধীরে ধীরে কমেছে এইচআইভি (human immunodeficiency virus) সংক্রমণের গতি।  ২০১১-১২ সালে অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণে প্রাড়াই আড়াই লক্ষ নাগরিক সংক্রমিত হয়েছিলেন। সেখাানে ২০২০-২১ সালে সেই সংক্রমণের সংখ্যা নেমে এসেছে ৮৫ হাজারে। ফলে দেশে সংক্রমণের গ্রাফ টানা কমছে বলেই জানানো হয়েছে তথ্যে।  ২০২০ সাল পর্যন্ত তথ্য অনুযায়ী এখন দেশে ২৩ লক্ষের একটু বেশি সংখ্যক নাগরিক এইচআইভি সংক্রমণ যুক্ত। যাদের মধ্যে আশি হাজারেও বেশি শিশু রয়েছে।

কে করেছেন RTI:
মধ্যপ্রদেশের এক সমাজকর্মী চন্দ্রশেখর গৌর ভারতে এডস সংক্রমণের তথ্য জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন। 

কোন রাজ্যে উদ্বেগ:
এইচআইভি সংক্রমণের তথ্য বলছে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক। তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং গুজরাত।

কীভাবে সংক্রমণ:
অসুরক্ষিত যৌন সম্পর্ক ছাড়াও রক্তের মাধ্যমে এইচআইভি সংক্রমিত হয়। এছাড়া মায়ের থেকে শিশুর মধ্য়েও সংক্রমণ ঘটতে পারে। আরটিআইয়ের উত্তরে বলা হয়েছে, ২০১১-১২ থেকে ২০২০-২০২১ সালে পনেরো হাজার এমন ঘটনা ঘটেছে যেখানে রক্ত ট্রান্সমিশনের (Blood Transmission) মাধ্যমে সংক্রমণ ঘটেছে। ওই একই সময়ে বেশ কিছু সংখ্যক এমন সংক্রমণ ঘটেছে যা মায়ের থেকে শিশুর দেহে হয়েছে। এইচআইভি সংক্রমণ সংক্রান্ত তথ্য অত্য়ন্ত গোপনীয় রাখা হয়। কোনওভাবেই আক্রান্তের পরিচয় সামনে আনা হয় না। আক্রান্তের থেকে তথ্য নিয়ে কাউন্সিলর জেনে থাকেন যে কীভাবে সংক্রমণ হয়েছে।

এইচআইভি এবং এডস:
HIV (human immunodeficiency virus) এমন একটি ভাইরাস যা সংক্রমণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়। ঠিকমতো চিকিৎসা না করলে এটিই AIDS (acquired immunodeficiency syndrome)-এ পরিণত হয়। সাধারণত HIV সংক্রমণের কিছুদিনের মধ্যে জ্বর, গলাব্যথার মতো উপসর্গ দেখা যায়। পরে আর তা দেখা যায় না। পরে এডস-এর উপসর্গ ফিরে আসে। সেই সময় ওজন কমে যাওয়া, জ্বর, ঘন ঘন কোনও রোগের সংক্রমণ হওয়ার মতো লক্ষ্ণণ দেখা যায়। 

আরও পড়ুন:  চতুর্থ ঢেউ কি আতঙ্কের হবে ? বুস্টার ডোজই হবে নির্ণায়ক ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget