এক্সপ্লোর

Knee Arthritis: আর্থারাইটিস রুখতে দাওয়াই হালকা ব্যায়ামের অভ্যাস

Knee Arthritis: জীবনযাপনে সামান্য কিছু বদল আনলেই সুরাহা মিলতে পারে আর্থারাইটিসের সমস্যা থেকে।


কলকাতা: বয়সের সঙ্গে সঙ্গে শরীরে দেখা যায় নানা সমস্যা। কখনও হাঁটু আবার কখনও কোমর। নানা জায়গায় ব্যথার প্রকোপ বাড়ে। অনেক পরিবারের বয়স্ক সদস্যরাই ভোগেন আর্থারাইটিসে। হাঁটুর ব্যথায় নাজেহাল হলে রোজকার জীবনেও আসে একাধিক প্রতিকূলতা। 

পারিবারিক রোগের ইতিহাসে যদি আর্থারাইটিস থাকে। তাহলে অনেকসময়েই সেই পরিবারের কোনও সদস্যদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। তা নাহলেও জীবনযাপনের কারণেও আর্থারাইটিস হতে পারে। হাড়ের কোনও সমস্যা থাকলে অথবা কম বয়সে চোটআঘাতজনিত সমস্যা থাকলে বয়স বাড়লে আর্থারাইটিসের প্রকোপ বাড়তে পারে। যদিও জীবনযাপনে সামান্য কিছু বদল আনলেই সুরাহা মিলতে পারে এই সমস্যা থেকে। সেগুলি কী কী?

লাগামে থাকুক ওজন
ওজন বৃদ্ধির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রোগের প্রকোপ। শরীরের ওজন বেড়ে গেলে প্রথমেই চাপ বাড়ে হাঁটুর উপর। সেকারণে বাড়তে পারে ব্যথা। যাঁদের শরীরে ওজন স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, তাঁদের ক্ষেত্রে বাড়তে পারে আর্থারাইটিসের সমস্যা। তাই প্রথম থেকেই ওজন কমানোর দিকে নজর দেওয়া উচিত। 

খেয়াল থাকুক চোটে  
অল্পবয়সে শরীরে চোট লাগলে বাড়তে পারে বিপদ। অনেকেই খেলতে গিয়ে চোট পান বা কোনও দুর্ঘটনা থেকে শরীরে আঘাত লাগে। অনেকসময়েই সেগুলো ঠিকমতো খেয়াল করা হয় না। সেই চোট পরে আর্থারাইটিস ডেকে আনতে পারে। ফলে রোগ এড়াতে ডাক্তার দেখিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়া প্রয়োজন। 
 
নিয়মিত ব্যায়াম
শরীরচর্চার অভ্যাস থাকা খুব জরুরি। নিয়মিত ব্যায়ামের অভ্যাস থাকলে শরীরের মাংসপেশি ভাল থাকে। সুস্থ থাকে হাঁটু, কোমরও। দীর্ঘদিন শরীরচর্চায় অভ্যাস থাকলে দূরে থাকে ব্যাথাবেদনা।

সাবধানের মার নেই
শরীরের খেয়াল রাখতে হবে। অনেকসময় ব্যায়াম করতে গিয়ে চোট লাগে। ভারী ওজন তোলার অভ্যাস রয়েছে অনেকের। এসবের সঙ্গেই আর্থারাইটিসের প্রকোপের যোগ রয়েছে। কাঁধে বা কনুইয়ে সমস্যা হলে এড়াতে হবে ব্যায়াম। হাঁটুর ক্ষমতা বুঝে তবেই ভারী কাজ করা উচিত।  

রুখতে হবে মধুমেহ
রক্তে শর্করার মাত্রা বাড়তে দেওয়া চলবে না। মধুমেহ বা ডায়াবিটিসের সঙ্গে আর্থারাইটিসের সম্পর্ক রয়েছে। যাদের আর্থারাইটিস রয়েছে তাঁদের অনেকের মাত্রাছাড়া মধুমেহ হতেও দেখা যায়। এমনিতেও ডায়াবিটিস থাকলে অনেক রোগ এসে জুড়়ে বসে। ফলে সুস্থ থাকতে গেলে নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তের শর্করার মাত্রা।

নেশা থাকুক দূরে
যে কোনও নেশাদ্রব্য ছেড়ে দেওয়া উচিত। বিশেষ করে ধূমপান ত্যাগ করা অত্যন্ত জরুরি। হার্ট বা ফুসফুসের ক্ষতি ছাড়াও আরও একাধিক সমস্যা তৈরি করে দীর্ঘদিনের ধূমপানের নেশা। আর্থারাইটিস থেকেও মুক্তি মিলতে পারে আগেই ধূমপানের অভ্যাস ছেড়ে দিলে। 

আর্থারাইটিস থেকে একেবারে সুস্থ হওয়া সম্ভব নয়। কিন্তু সবদিক ভেবে চললে, নিয়ম মানলে রোগের প্রকোপ কমানো সম্ভব। নিয়ম মেনে চললে এই রোগ থাকলেও সুস্থভাবে কাটানো যায় বহুদিন। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget