এক্সপ্লোর

Real or Fake Sugar: চিনির মিষ্টি স্বাদ আদৌ কি চিনির ? খাঁটি কি না চিনবেন কীভাবে

Sugar Adulteration Test: চিনির মিষ্টি স্বাদ কি আদৌ চিনির স্বাদ ? খাঁটি কি না বুঝবেন কীভাবে ?

কলকাতা: রান্নার অন্য়তম উপকরণ চিনি। চা থেকে চিনির শুরু। এর পর ছোট বড় অনেক রান্নাতেই কমবেশি চিনি লাগে। আর বাড়িতে মিষ্টি বানাতে গেলে তো চিনি ছাড়া চলেই না। কিন্তু আজকাল প্রায় সবকিছুতেই ভেজাল মেশানো হয়ে থাকে। আর সেই ভেজাল যা কিছু হতে পারে। রাসায়নিক থেকে ডিটারজেন্ট অনেকরকম ভেজালই মেশানো হয়ে থাকে। চিনিও তাঁর ব্যতিক্রম নয়। চিনির মধ্যে নানারকম ভেজালই মেশানো হয়। কিন্তু এগুলি চিনে নিয়ে আসল চিনি কিনতে হবে। তবেই শরীর স্বাস্থ্যের উপকার। কীভাবে চিনবেন আসল চিনি ? এর কয়েকটি সহজ উপায় রয়েছে। সেগুলি জানলেই আর চিন্তা নেই।

চিনি ভেজাল কি না পরীক্ষা করুন এইভাবে 

চক পাউডার পরীক্ষা - একটি কাচের গ্লাসে কিছুটা জল নিন। এর মধ্য়ে ১০ গ্রাম চিনি নিন। এবার ভাল করে গুলে নিতে হবে চিনি। গোলার পর চক পাউডার থাকলে তা নিচে পড়ে যাবে। আর না থাকলে বুঝবেন চিনি খাঁটি।

ডিটারজেন্ট পরীক্ষা -  ডিটারজেন্ট দিয়েও চিনি তৈরি হয়।কিন্তু সেটি খেলে পেট খারাপ নিশ্চিত। কী করে বুঝবেন ডিটারজেন্ট রয়েছে কি না। এর জন্য একটি পাত্রে কিছুটা চিনি নিন। তাতে জল মেশান। এবার ভাল করে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর পাত্রের উপর ফেনা তৈরি হলে চিনিতে ডিটারজেন্ট রয়েছে। আর তা না হলে চিনি খাঁটি।

ইউরিয়া পরীক্ষা - কিছু উৎপাদনকারী চিনিতে ভেজাল হিসেবে ইউরিয়া মেশান। এটি জলে মিশে গেলে অ্যামোনিয়ার গন্ধ বেরোয়। একটি পাত্রে কিছুটা চিনি নিন। এবার সেই পাত্রে কিছুটা জল ঢেলে চিনি ভাল করে গুলে নিন। গোলার পর তা থেকে অ্যামোনিয়ার গন্ধ বেরোলে বুঝতে হবে ওতে ভেজাল রয়েছে। অ্যামোনিয়ার গন্ধ না বেরোলে তা খাঁটি।  অ্যামোনিয়ার গন্ধ কিছুটা প্রস্রাব বা ঘামের মতো হয়।

ওয়াশিং সোডা - চক পাউডার, ডিটারজেন্ট, ইউরিয়ার মতো চিনিতে ওয়াশিং সোডা মেশানো হয়ে থাকে। এই বিশেষ উপাদানটি শনাক্ত করতে দরকার হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি পাত্রে কিছুটা চিনি নিন। এবার কিছুটা জল দিয়ে সেটি গুলে নিতে হবে। এর পর এতে কয়েক ফোঁটা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিন। অ্যাসিড দিলেই বুদবুদ তৈরি হতে শুরু করবে। এটি হলে বুঝতে হবে এতে ভেজাল রয়েছে। আর তা না হলে ভেজাল নেই।

আরও পড়ুন - Real or Fake Milk: ডিটারজেন্টও থাকে দুধে! এই কায়দা জানলেই টের পাবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget