এক্সপ্লোর

Ageing: কী কী কারণে ত্বকে অসময়ে বয়সের ছাপ পড়ে?

Skin Care Tips: খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের কোন কোন দিকে বিশেষ নজর দিলে অসময়ে ত্বকে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: ত্বক (Skin) সুস্থ রাখার জন্য, ত্বকের নানা রোগ প্রতিরোধের জন্য খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নানা কারণে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ত্বকই একমাত্র যা আমাদের শরীরের বাহ্যিক অংশে থাকে। তাতে ধুলো, ধোঁয়া, জীবাণু হামলা সবথেকে বেশি হয়। তাই সুস্থতার জন্য় ত্বকের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। 

প্রচলিত একটা কথা রয়েছে। যা বহু জায়গায় মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 'কুড়িতেই বুড়ি'। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিন এজ পেরিয়ে যখনই কুড়ির পথে পা বাড়ায় বয়স, তখন হরমোনের বিভিন্ন পরিবর্তন হয়। পাশাপাশি সেই সময় ত্বকে বয়সের ছাপ পড়ারও একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কী কারণে ত্বকে বয়সের ছাপ পড়ে? খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের কোন কোন দিকে বিশেষ নজর দিলে অসময়ে ত্বকে বয়সের ছাপ (Ageing) পড়া প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ত্বকে কেন অসময়ে বয়সের ছাপ পড়ে?

১. বিশেষজ্ঞদের মতে, ত্বকে বয়সের ছাপ পড়ার অর্থ, রিঙ্কেল দেখা দেওয়া, ত্বকের টান-টান ভাব নষ্ট হয়ে যাওয়া, ত্বক নিষ্প্রাণ দেখানো কিংবা বয়স অনুযায়ী ত্বকের জেল্লা নষ্ট হয়ে যাওয়া এসবই। ত্বকে এই সমস্ত সমস্যা দেখা দেওয়ার মূল কারণই হল ত্বকে সরাসরি প্রচুর পরিমাণে সূর্যের তাপ লাগা। অত্যধিক মাত্রায় সূত্রের অতিবেগুনি রশ্মি ত্বকে লাগলে, তার কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। 

২. অত্যধিক ধূমপানের কারণেও ত্বকে অসময়ে বয়সের ছাপ পড়ে যায়। ত্বক সুন্দর, জেল্লাদার ও সুস্থ রাখতে ধূমপানের অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৩. ত্বক সুস্থ আর সুন্দর রাখতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। 

৪. ধুলো এবং ধোঁয়াতেও মারাত্মক ক্ষতি হয় ত্বকের। এক্ষেত্রে বাইরে বেরনোর সময় ত্বকে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুললে চলবে না। পাশাপাশি নিয়মিত ত্বক পরিষ্কা রাখতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের সঙ্গে স্ক্রাবিং করতে হবে।

আরও পড়ুন - Stomach Cancer Symptoms: ত্বকে যে লক্ষণগুলি দেখা দিলে বুঝবেন পাকস্থলীতে ক্যানসার হয়েছে

৫. ধূমপানের মতোই মারাত্মক ক্ষতিকর হল মদ্যপান। ত্বক সুস্থ রাখতেও এটির অভ্যাসও ত্যাগ করতে হবে।

৬. অত্যধিক স্ট্রেসের কারণে ক্ষতিকর প্রভাব পড়ে ত্বকে। স্ট্রেস দূর করার জন্য কাউন্সিলরের পরামর্শ নিতে পারেন। অথবা, বিশ্বাস করেন এমন কারও সঙ্গে আলোচনা করতে পারেন।

৭. অপর্যাপ্ত ঘুমও ত্বকের ক্ষতির মূল কারণ। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৮ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। 

৮. পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং নিয়মিত শরীরচর্চাতে সুস্থ থাকে ত্বক।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget