এক্সপ্লোর

Food in Monsoon: বর্ষায় কীভাবে খাবার জীবানুমুক্ত রাখবেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে শরীর-স্বাস্থ্যের পাশাপাশি রান্না করার সময় এবং রান্না করা খাবার কিংবা ফল বা সব্জি, সবই জীবানুমুক্ত রাখা দরকার। তবেই বর্ষাকালে জলবাহিত রোগের হাত থেকে বাঁচা সম্ভব।

কলকাতা : বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে জীবানুর সমস্যা বেশি দেখা দেয়। অসুখ-বিসুখের প্রকোপ থেকে শুরু করে খাবার, সবেতেই জীবানুর হানা বেশি হয় এই সময়ে। তাই বর্ষাকালে যদি সঠিকভাবে খাবার জীবানুমুক্ত না করা হয়, তাহলেই পেটের গোলমাল থেকে ডায়ারিয়া এবং আরও অন্যান্য অসুখের প্রকোপ বাড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে শরীর-স্বাস্থ্যের পাশাপাশি রান্না করার সময় এবং রান্না করা খাবার কিংবা ফল বা সবজি, সবই জীবানুমুক্ত রাখা দরকার। তবেই বর্ষাকালে জলবাহিত রোগের হাত থেকে বাঁচা সম্ভব। কীভাবে খাবার জীবানুমুক্ত রাখবেন, তার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজার থেকে যে ফল বা সবজি কিনে আনছেন, তা বাড়িতে নিয়ে আসার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার। যে সমস্ত প্যাকেটজাত খাবার কিনে আনছেন, তাও ভালো করে ধুয়ে নিন।

২. জীবানুমুক্ত করার জন্য রান্না করার সময় খাবার বেশিক্ষণ ধরে রান্না করুন। অল্প পরিমাণে রান্না করুন। যেন খাবার দীর্ঘক্ষণ পড়ে না থাকে। 

৩. বাজার থেকে কেনা শাক-সবজি ধোয়ার সময়ে জলে নুন মিশিয়ে নিন। এবার সেই নুন জল দিয়ে ধুয়ে নিন।

৪. অতিরিক্ত পরিমাণে রান্না করে তা জমিয়ে রাখবেন না। প্রয়োজন মতো রান্না করুন, আর তা খেয়েও নিন। ফ্রিজে যদি রান্না করা খাবার রাখতেও হয়, তাহলে তা অবশ্যই ঢাকা দেওয়া পাত্রে রাখবেন।

৫. বর্ষাকালে ফ্রিজেও জীবানু থাকতে পারে। জীবানুমুক্ত রাখতে ফ্রিজ সবসময় পরিস্কার রাখুন। 

৬. ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা ফল বা সবজি একসঙ্গে কখনওই রাখবেন না। রান্না করা খাবার যেমন ঢাকা দেওয়া পাত্রে রাখছেন, তেমনই ফল বা সব্জিও পাতলা কাপড়ের ব্যাগে আলাদা করে রাখুন। 

৭. এই সময়ে অনেক ক্ষতিকর ভাইরাস এবং জীবানুর প্রকোপ বাড়ে। আর আবহাওয়ায় সেই সমস্ত জীবানু থাকার জন্য খাবারের মাধ্যমে তা আমাদের শরীরে চলে যায়। তাই খাবারকে জীবানুমুক্ত রাখা সবথেকে বেশি প্রয়োজনীয়। 

৮. বর্ষাকালে বিশেষ করে গরম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ থেকে পুষ্টিবিদরা। প্রয়োজনে জলও ফুটিয়ে ঠান্ডা করে খান। তাতে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা কম থাকবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget