এক্সপ্লোর

Caffeine Addiction: মন মজেছে কফিতে, ক্যাফাইনের প্রতি আসক্তি কমাতে কী কী করবেন? রইল সহজ কিছু টিপস

Coffee Addiction: শরীরে ক্লান্তি, অবসন্ন ভাব কিংবা ঝিমানি থাকলে কফির পরিবর্তে বেশি করে জল খান। তার ফলে ক্লান্ত, অবসন্ন ভাব দূর করার জন্য বারবার কফি খাওয়ার প্রয়োজন হবে না। 

Caffeine Addiction: আপনার কি মারাত্মক কফির (Coffee) নেশা রয়েছে? সকাল শুরু হলেই ধোঁয়া ওঠা এক কাপ কফি সবার আগে প্রয়োজন। নাহলে আপনার দিনই শুরু হয় না। অফিসে কাজের ফাঁকে হোক কিংবা পড়াশোনার মাঝে, কফির কাপই (Coffee Addiction) আপনার নিত্যসঙ্গী। এমন অভ্যাস থাকলে অজান্তেই ডেকে আনছেন বিপদ। কারণ যথেচ্ছ ভাবে কফি গেলে শরীরে ক্যাফাইনের পরিমাণ বেড়ে যাবে যা স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়। রাতে ভাল ঘুম হয়নি। সকালে ক্লান্তি কাটাতে এক কাপ কফি নিয়ে বসে পড়েন অনেকেই। অফিসে কাজের মাঝে ঝিমুনি ভাব আসছে। সেখানেও এনার্জি পেতে কাজে লাগে এই কফিই। একথা সত্যিই যে ঘুম বা ঝিমানি ভাব কাটিয়ে শরীরে এনার্জির ফিরিয়ে দিতে কাজে লাগে কফি। কিন্তু তাই বলে যথেচ্ছ পরিমাণে কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।

কফির প্রতি আসক্তি কাটানোর জন্য দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন

পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম- অনেকেরই চরম পর্যায়ের আসক্তি থাকে কফি বা ক্যাফাইন জাতীয় জিনিসের প্রতি। এই আসক্তি কমানোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রতিদিনের জীবনে মেনে চলতে পারলে আপনি উপকার পাবেন। তার মধ্যে একটি হল পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া। রাতে ভাল ঘুম না হলে পরের দিন আপনি অবশ্যই ক্লান্তি অনুভব করবেন। ঝিমানো ভাব থাকবে আপনার শরীরে। সেক্ষেত্রে ক্লান্ত অবসন্ন ভাব দূর করার জন্য কফি খান অনেকেই। তাই কফির আসক্তি কমাতে চাইলে আগে ঘুমের দিকে নজর দেওয়া প্রয়োজন।

স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার- সুষম আহার করা প্রয়োজন। খাবার খাওয়ার সময় খেয়াল রাখবেন যাতে আপনার শরীরে কোনও উপকরণ যেমন- প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন- এই সবকিছুর ঘাটতি না হয়। এছাড়াও দিনে কোনও ধরনের মিল বা খাবার বাদ দেবেন না। জলখাবার, লাঞ্চ বা দুপুরের খাবার এবং ডিনার বা রাতের খাবার, সবই খেতে হবে এবং সঠিক সময়ে খাওয়াদাওয়া করা প্রয়োজন। আর তাহলে আপনার শরীর ক্লান্ত হবে না। ফলে কফির প্রতি আসক্তি বাড়বে না।

পর্যাপ্ত জল খেতে হবে- শরীরে ক্লান্তি, অবসন্ন ভাব কিংবা ঝিমানি থাকলে কফির পরিবর্তে বেশি করে জল খান। এর ফলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। আপনি রিফ্রেশ থাকবেন। তার ফলে ক্লান্ত, অবসন্ন ভাব দূর করার জন্য বারবার কফি খাওয়ার প্রয়োজন হবে না। 

কফির বদলে ভেষজ পানীয়- নিজেকে তরতাজা রাখার জন্য কফির পরিবর্তে বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের হার্বাল চা। চামোলি টি হোক বা সাধারণ আদা দেওয়া চা , আরও অনেক কিছুই রয়েছে তালিকায়। এইসব ভেষজ পানীয় আপনাকে রিফ্রেশড এবং রিল্যাক্স থাকতে সাহায্য করবে।

কফি খাওয়ায় কড়া নজরদারি- দিনে কতবার আপনি কফি খাচ্ছেন সেদিকে নজর দিন। প্রয়োজনে কোথাও লিখে রাখুন। তাহলে বুঝতে সুবিধা হবে প্রতিদিন ঠিক কতটা অতিরিক্ত পরিমাণ কফি আপনার শরীরে ঢুকছে। কফি খাওয়ার ক্ষেত্রে প্রতিদিন কতটা ক্যাফাইন আপনার শরীরে জন্য প্রয়োজন সেই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে যাঁদের কফিতে আসক্তি রয়েছে তাঁরা এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন।
 
আরও পড়ুন- মাথা যন্ত্রণার সমস্যা এড়াতে নিয়মিত অভ্যাস করতে পারেন যোগাসন, কোন কোন যোগাসন করবেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget