এক্সপ্লোর

Health Tips: একবারে কিনে মজুত করে রাখেন? কল বেরনো আলুতে কিন্তু মারাত্মক বিপদ

Sprouted Potatoes: গ্লাইকোঅ্যালক্যালয়েড যৌগ, সোলানিন এবং চাকোনিনের প্রাকৃতিক উৎস আলু।

কলকাতা: আলু ছাড়া ভারতীয় রান্না চলে না। সবজি-তরকারি সহযোগেই নয় শুধু, আলুর স্ন্যাকসও আজকাল সমান জনপ্রিয়। যে কারণে একটি বা দু’টি নয়, একসঙ্গে কয়েক কেজি আলু কিনে বাড়িতে মজুত করি আমরা। কিন্তু বেশিদিন আলু মজুত করে রাখলে, তা পচে যায় যেমন, তা থেকে বেরোয় কল বা অঙ্কুর। এমন কল বেরনো আলু কি খাওয়া উচিত? এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন বিশেষজ্ঞরা। (Sprouted Potatoes)

গ্লাইকোঅ্যালক্যালয়েড যৌগ, সোলানিন এবং চাকোনিনের প্রাকৃতিক উৎস আলু। আলু এবং বেগুন-সহ আরও বেশ কিছু সবজিতেও ওই উপাদান রয়েছে। এই গ্লাইকোঅ্যালক্যালয়েড স্বল্প মাত্রায় শরীরে গেলে, তা উপকারী। কারণ অ্যান্টিবায়োটিক উপাদান শরীরে যায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরলের প্রভাব কম পড়ে শরীরে। কিন্তু গ্লাইকোঅ্যালক্যালয়েড বেশিমাত্রায় শরীরে গেলে, তা বিষের সমান। (Health Tips)

Healthline জানিয়েছে, আলুকে কল বেরিয়ে গেলে গ্লাইকোঅ্যালক্যালয়েডের মাত্রাও বেড়ে যায়। ফলে কল বেরনো আলু খেলে বিপদ হতে পারে। কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই এর প্রভাব বুঝতে পারবেন। গ্লাইকোঅ্যালক্যালয়েডের অল্প ডোজ শরীরে গেলে বমি, ডায়রিয়া, তলপেটে যন্ত্রণা হতে পারে। বেশি ডোজ শরীরে গেলে আবার রক্তচাপ নেমে যেতে পারে, হৃদস্পন্দন বেড়ে যায়, জ্বর, মাথাব্যথা হয়, বিভ্রান্ত হয়ে পড়ি আমরা। অতিরিক্ত গ্লাইকোঅ্যালক্যালয়েড থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, কিছু গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় কল বেরনো আলু খেলে শিশুর শরীরেও সমস্যা দেখা দেয়। 

আলুচারার পাতা থেকে ফুল, চোখ, অঙ্কুর, সবেতেই গ্লাইকোঅ্যালক্যালয়েড থাকে। আলুর পচলে, সবুজ হয়ে গেলে, স্বাদ তিক্ত হলে বুঝতে হবে তাতে গ্লাইকোঅ্যালক্যালয়েডের মাত্রা অত্যধিক হয়ে গিয়েছে। বিষ যাতে শরীরে না যায়, তার জন্য ওই বিশেষ বিশেষ অংশ কেটে বাদ দিতে পারেন। আলু ছাড়িয়ে নিলে, ভেজে নিলেও কিছুটা কমে গ্লাইকোঅ্যালক্যালয়েডের মাত্রা তবে সেদ্ধ করলে, বেক করলে বা মাইক্রোওয়েভে দিলে তেমন কিছু পরিবর্তন হয় না। তবে নিরাপদ থাকতে কল বেরনো আলু না খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। National Capital Poison Center জানিয়েছে, কল বেরনো, সবুজ হয়ে যাওয়া আলু ফেলে দেওয়াই শ্রেয়।

আলু দীর্ঘ সময় মজুত করে রাখলে কল তো বেরোবেই। কিন্তু কা আটকানোর উপায়ও রয়েছে। আলু কিনে এনে উপুর করে দেওয়ার পরিবর্তে চারিয়ে রাখুন। চেষ্টা করুন, যতটা প্রয়োজন, ততটাই কেনার। ঠান্ডা ও শুষ্ক জায়গায় আলু মজুত করুন। অন্ধকার জায়গায় রাখুন আলু। কল বেরোতে দেখলে বা উপরিউক্ত লক্ষণ দেখলে সেই আলু না খাওয়াই ভাল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget