এক্সপ্লোর

কীসে এখন সবচেয়ে বেশি টাকা ‘ঢালছে’ বাঙালি ?

Bengali’s Monthly Expenditure Pattern: সংসার চিন্তা বড় চিন্তা। মাসিক বেতনটা দিয়ে সংসারের কতশত কাজই না করতে হয়। কিন্তু এই সমস্তর মধ্যে কোন খাতে বেশি খরচ বাঙালির ?

Bengali’s Monthly Expenditure Pattern: বাঙালির সংসার মানে তার মধ্যে থাকবেই অর্থের চিন্তা। মাস গেলে মাসকাবারি খরচ থেকে সন্তানের পড়াশোনা, বয়স্কদের চিকিৎসা, বাড়িঘরদোরের নানা কাজর্ম করানো ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই সবই করতে হবে মাসিক বেতনের টাকা থেকে। কিন্তু এর মধ্যে কোন খাতে বেশি খরচ হয় আদতে? মাসের সব খরচ কেউ কেউ খাতায় লিখে রাখেন। সেই খাতা দেখেই হয়তো তিনি বলে দিতে পারবেন কোন খাতে বেশি টাকা ‘ঢালছেন’ ? তবে অনেকে আবার তা করেন না। মনে মনে একটা মোটের উপর হিসেব রাখেন‌। কী বলছে সেই হিসেব ? কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী, বাঙালিদের পকেটে টান পড়ছে খাবার ও চিকিৎসার পিছনে খরচ করেই। 

রোগে ভুগে আর ভোগের ‘রোগে’

পকেট খালি হচ্ছে বাঙালি। এই তথ্যই দিচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের ২০২২-২৩ সালের একটি সমীক্ষা। তাতে বলা হচ্ছে, যত টাকা বাঙালি অন্য খাতে খরচ করে থাকেন, তার প্রায় সমান বা বেশি অঙ্কের অর্থ খাবার কিনতে ও চিকিৎসা করাতে যায়। তবে যে সে খাবার নয়। বাজারের শাকসবজি, দামি পেঁয়াজ,আলু, টোম্যাটো কিনতে গিয়ে নয়, ‘মুখরোচক’ খাবারে খরচ বাড়ছে বাঙালির‌। 

কোন ধরনের খাবারে পকেট খালি হচ্ছে ?

রেস্তরাঁর খাবার বাঙালির প্রথম পছন্দের তালিকায় রয়েছে। এই ধরনের খাবার এখন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সাহায্যে সহজেই বাড়ি বসে পাওয়া যায়। ফলে সেগুলির টান এড়াতে পারছেন না অনেকেই। এছাড়া পাড়ার মোড়ের বা এলাকার রোল চাউমিন, বিরিয়ানির দোকান তো রয়েছেই‌। তাদের কাছ থেকে নিয়মিত এটা ওটা স্পেশাল খাবার না খেলে সন্ধ্যাটা ঠিক জমে না। অন্যদিকে চাহিদার তুঙ্গে রয়েছে বিভিন্ন ‘মুখ চালানোর’ খাবার যেমন চানাচুর, ভুজিয়া, নিমকি, নোনতা। এই ধরনের খাবারের শেষে আবার কেউ কেউ পছন্দ করেন ঠাণ্ডা পানীয়। ফলে সব মিলিয়ে মাসের শেষে ওই খাতে খসছে ভালই। 

পরিসংখ্যান বলছে

বাঙালিরা খাবারদাবারের পিছনে মাসে মাথাপিছু এক হাজার টাকা খরচ করলে, তার মধ্যে রেস্তরাঁর খাবারে,প্যাকেটবন্দি খাবার ও চা,কফি, ঠান্ডা পানীয়ে খরচ করে ২৫০ টাকা । মাছ, মাংস, ডিম কিনতে খরচ করে ১৮৯ টাকা । অন্যদিকে চাল, ডাল, গম কিনতে খরচ করে ১১৪ টাকা। শাকসব্জি কিনতে ১০৮ টাকা। আর দুধ ও দুধের তৈরি জিনিস কিনতেমাত্র ৯৬ টাকা। 

‘ঘরে ঘরে রোগ’

সুগার, প্রেশার, ফ্যাটি লিভার, আর্থ্রাইটিস, পেটের সমস্যা, হালকা বৃষ্টি হলেই সর্দিকাশি ও জ্বর। খাবারের কল্যাণেই সুগার, প্রেশারের মতো রোগ বাঁধছে অনেকের‌। আবার সঠিক খাবার না খাওয়ায় তৈরি হচ্ছে না রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে সর্দিকাশি ও জ্বর, গলা ব্যথা, ভাইরাল…। খাবারদাবারের খরচ বাদ দিয়ে যদি সংসার খরচ ১০০০ টাকা হয়, তবে তার ১৫০ টাকা যায় চিকিৎসায়। শহরাঞ্চলে। গ্রামাঞ্চলে সেই অঙ্কটা ১৬৮ টাকা !

তথ্যসূত্র - মিনিস্ট্রি অব স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন

আরও পড়ুন - Cancer: ট্যালকম পাউডারের সঙ্গে ক্যানসারের বিষও মাখছেন ? সতর্ক করল WHO

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget