এক্সপ্লোর

Summer Skin Care Tips: শুধু সানস্ক্রিন নয়, গরমে ত্বকের যত্নে আর কী কী প্রয়োজন? কীভাবে এড়াবেন ট্যানের সমস্যা?

Summer Skin Care: গরমে ত্বকের মূল সমস্যা হল ট্যান। এই সমস্যা এড়াতে সানস্ক্রিনের ব্যবহার ভীষণভাবে জরুরি। এছাড়াও নিয়মিত ত্বকে স্ক্রাব করার প্রয়োজন রয়েছে। ব্যবহার করতে হবে ফেসপ্যাকও।

Summer Skin Care Tips: শীতের মতো গরমকালেও সমানভাবে ত্বকের যত্ন প্রয়োজন। শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না। গরমের দিনে ত্বকের পরিচর্যায় আর কী কী করতে হবে, সেগুলিও জেনে নিন। বছরের সব মরশুমেই ত্বক পরিষ্কার রাখা জরুরি। আর ত্বক পরিষ্কার রাখতে গিয়েই বেশ কিছু ভুল করে ফেলি আমরা। চলুন দেখে নেওয়া যাক গরমকালে কীভাবে ত্বকের পরিচর্যা করতে হবে এবং কোন কোন ভুল এড়িয়ে চলতে হবে। 

মুখ পরিষ্কার রাখা ত্বকের পরিচর্যার প্রথম ধাপ 

ত্বকের যত্ন নেওয়ার সময় অজান্তেই আমরা বেশ কিছু ভুল করে ফেলি যা পরবর্তীকালে ত্বকে একাধিক সমস্যার সৃষ্টি করে। ত্বকের পরিচর্যা করা মানে একগাদা প্রোডাক্ট ব্যবহার করা নয়। ত্বক পরিষ্কার রাখাই মূল লক্ষ্য। নিজের ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নিতে হবে অবশ্যই। মুখে কখনই সাবান ব্যবহার করবেন না। ফেসওয়াশ ব্যবহার করুন জেল বেসড। তাহলে ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হবে না। মুখে ফেসওয়াশ দিন বা স্ক্রাব করুন, স্নানের পর সবার আগে ময়শ্চারাইজার কিংবা ক্রিম ব্যবহার করতে হবে। 

মেকআপ করলে কোন কোন বিষয় খেয়াল রাখবেন 

মেকআপ করলে ভাল গুণমানের প্রোডাক্ট অতি অবশ্যই ব্যবহার করতে হবে। কোনওভাবেই মেকআপ দীর্ঘক্ষণ মুখে রেখে দেবেন না। সম্ভব হলে যতটা কম হয়, ততটুকুই মেকআপ করুন। মেকআপ ত্বক থেকে ভালভাবে তুলে তারপরেই ঘুমোবেন। মেকআপ তোলার পর ত্বকে টোনার ব্যবহার করা দরকার। গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। 

গরমের স্কিন কেয়ারে সানস্ক্রিন মাস্ট 

সারাবছর সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নাহলে ত্বকে ট্যান পড়ে কালচে দাগছোপ হতে বাধ্য। আর গরমে তো সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। ত্বক যাতে চিটচিটে না হয়ে যায় তার জন্য জেল বেসড কিংবা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে বেরোলে তো বটেই বাড়িতে থাকলেও এবং বিশেষ করে রান্নাঘরে গেলে সানস্ক্রিন বাদ দেওয়া চলবে না কোনওমতেই। 

কয়েকটি সাধারণ ভুল, যা আমরা করেই থাকি, ত্বক ভাল রাখতে এগুলি এড়ানো প্রয়োজন 

ত্বক পরিষ্কারের সময় কখনই খুব জোরে জোরে ঘষবেন না। এর ফলে ত্বকের গঠন নষ্ট হয়ে যায়। বলিরেখার সমস্যাও দেখা দিতে পারে। ত্বকের যত্নে যতটা সম্ভব ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। ঘরোয়া উপায়ে নিজেই বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন। এই নিয়মগুলি মেনে চলতে পারলে ত্বকের গঠন ভাল থাকবে। বাড়ির বাইরে বেরোলে তো বটেই বাড়িতে থাকলেও দিনে অন্তত দু'বার ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি। নাহলে নোংরা জমে যাবে। ব্রনর সমস্যা বাড়বে। মুখ ধোয়ার পর সবসময় নরম সুতির গামছা কিংবা তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে চেপে মুখের জল মুছে নিতে হবে। জোরে ঘষে নয়। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget