এক্সপ্লোর

Swimming in winter: জল ছুঁতেই মন চাইছে না ? শীতে সাঁতারের গুণ জানলে রোজ অন্যরকম কাটবে !

Swimming health benefits in cold: শীতকালে জল যত না ছোঁয়া যায়, ততই যেন ভাল। কিন্তু শীতে সাঁতারের গুণ জানলে একটু অন্যরকম কাটবে আপনার হিমেল দিন।

কলকাতা: শীতকালে জলের থেকে শত হস্ত দূরে থাকতে পারলেই ভাল। এই সময় জল দেখলেই মন যেন ‘জলাতঙ্ক’-এ ভোগে! কিন্তু এই শীতেও জলের বেশ কিছু উপকারিতা রয়েছে। সাঁতার কাটলে তা আরও ভাল মালুম হয়। শীতে সাঁতার কাটা খারাপ নয়, বরং ভাল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর বেশ কিছু গুণ রয়েছে।

মেজাজ ভাল রাখে: শীতকালে আমরা একেবারে জবুথবু হয়ে যাই। এর ফলে শারীরিক সক্রিয়তা অনেকটাই কমে যায়। এর থেকে মানসিক অবসাদ, মেজাজ বিগড়ে থাকার মতো ঘটনাগুলি ঘটে থাকে। এই সমস্যাই সামাল দিতে জানে সাঁতার (Swimming in winter)। নিয়মিত সাঁতার কাটলে এনডরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে মেজাজ ভাল থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ঠান্ডা জলেই রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল কাজ করে। কারণ প্রতিকূল পরিবেশে শরীর বেশি সচেতন থাকে। দেখা গিয়েছে, এই সময় আমাদের শ্বেত রক্তকণিকাগুলি বেশি সক্রিয় থাকে। যা আদতে রোগ প্রতিরোধ ক্ষমতারই অংশ। এই সক্রিয়তাই অনাক্রম্যতা বাড়িয়ে দেয়।

স্ট্রেস কমায়: সারাদিনে নানারকম চাপের পরিস্থিতি আমাদের সামলাতে হয়। এর মধ্যে যেমন রয়েছে মানসিক চাপ, তেমনই রয়েছে শারীরিক চাপও। নিয়মিত সাঁতার কাটলে এই চাপ বা স্ট্রেস থেকে রেহাই পাওয়া যায়।

ক্যালোরি বার্ন: ঠান্ডা জলে সাঁতার কাটার সময় শরীরকে বেশি পরিশ্রম করতে হয়। কারণ এই সময় গা গরম রাখতে হার্টকে বেশি পাম্প করতে হয়। এর ফলে মেটাবলিক হার বেড়ে যায়। যা দ্রুত ক্যালোরি ঝরিয়ে দেয়। গরমকালে সাঁতার কাটলে যত না ক্যালোরি খরচ হয়, তার থেকে ঢেরগুণ বেশি খরচ হয় শীতকালে। তাই ক্যালোরি ঝরানোর আদর্শ সময় হতে পারে এটি।

রক্ত সঞ্চালন দ্রুত করে: সাঁতার রক্ত সঞ্চালন দ্রুত করতে সাহায্য করে। শীতকালে ঠান্ডার কারণে আমাদের রক্তনালি সংকুচিত হয়ে যায়। এতে হার্টের রোগের আশঙ্কা বেড়ে যায়। কিন্তু রক্ত সঞ্চালন বেড়ে গেলে রক্তনালির প্রসারণ ঘটে। এর ফলে সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায়। 

যা মনে রাখা জরুরি: 

  • শ্বাসের বড় ভূমিকা রয়েছে সাঁতারে। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা হলে শীতের সময় সাঁতার না কাটাই ভাল। জলের মধ্যে শ্বাসের সমস্যা থেকে সংক্রমণ হতে পারে।
  • কেমন জলে সাঁতার শিখছেন, তা দেখে নেওয়া জরুরি। শীতের সময় তাপমাত্রা কমে যায়। ফলে প্রচুর ব্যাকটেরিয়া ও ভাইরাস এই সময় সক্রিয় থাকে। যা সংক্রমণ ছড়াতে সক্ষম।

ডিসক্লেমার : সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন: Stress side effects: বয়স যত বাড়ে, তত ছেঁকে ধরে নানা রোগ ! শরীরের কোন ভুলে এমন হয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget