এক্সপ্লোর

Pet Training : আপনার ছোট্ট সারমেয় বন্ধুটিকে যেগুলো শেখাতে ভুলবেন না

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ছোট বয়স থেকে সারমেয়দের ট্রেনিং দেওয়া খুবই সহজ। কিছু নিয়ম মেনে চলার পদ্ধতি তাদের বারবার শেখাতে হবে।

কলকাতা : কুকুরের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কুকুরকে আপনি পোষ্য হিসেবেই দেখতে পারেন, সন্তান হিসেবে মনে করতে পারেন আবার বন্ধু হিসেবেও ধরতে পারেন। সে আপনার প্রতি সবথেকে বেশি অনুগত এবং ভরসাযোগ্য হয়ে থাকবে। ছোট থেকেই যদি আপনি কোনও সারমেয়কে যথাযোগ্য ট্রেনিং দেন, তাহলে সে আপনার কথা ছাড়া কিছুই করবে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ছোট বয়স থেকে সারমেয়দের ট্রেনিং দেওয়া খুবই সহজ। কিছু নিয়ম মেনে চলার পদ্ধতি তাদের বারবার শেখাতে হবে। বাড়িতে আসা মানুষদের সঙ্গে কীভাবে ব্য়বহার করতে হবে, তা শেখানো খুবই জরুরি। তাই আপনার ছোট্ট সারমেয় বন্ধুটিকে যে জিনিসগুলো শেখাতে একেবারেই ভুলবেন না।

১. একদম সহজ জিনিস দিয়ে শুরু করুন। হাতের উপর হাত রাখা। বা আপনি তার সামনে হাত রাখলে, সে যেন আপনার হাতের উপর হাত রাখে। আপনার সারমেয়টির সামনে উপহার হিসেবে একটি বিস্কুট বা যা সে খেতে ভালোবাসে এমন কিছু রাখুন। এবার তার সামনে হাত রাখুন চিৎ করে। যতক্ষণ না সে আপনার হাতের উপর হাত রাখছে, ততক্ষণ মুখে 'প' বা 'শেক' শব্দ দুটো বলুন। দেখবেন কয়েকবার বলার পরই সে আপনার হাতের উপর হাত রাখবে। এবার আপনি তাকে উপহার হিসেবে তার পছন্দের খাবারটি দিন। এভাবে বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই উপহার ছাড়াই সে কাজটি করতে থাকবে।

২. একইরকমভাবে আপনি আপনার সারমেয়টিকে হাই-ফাইভ শেখাতে পারেন। এক্ষেত্রে প্র্যাকটিস করানোর সময়ে মুখে 'হাই-ফাইভ' কথাটি উচ্চারণ করুন। 

৩. এবার হাই বা বাই শেখাতে পারেন একই পদ্ধতিতে। ওকে সামনে বসান। হাই-ফাইভ করতে বলুন। হাই-ফাইভ করার সময়ে আপনি নিজের হাত সরিয়ে নিন। এবার দেখুন ওর হাত দেখে মনে হবে ও যেন কাউকে হাই বা বাই বলছে। তবে অবশ্যই এগুলো করার পরই আপনার পোষ্যটিকে ভালোবাসায় ভরিয়ে দিতে ভুলবেন না।

ব্যাস, এভাবেই নিজের ইচ্ছে মতো সৌজন্য শেখান সারমেয়কে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব শেখানোর সময়ে না করতে পারলে কখনওই ওদের হায়ে হাত তুলবেন না। বকাঝকাও করবেন না।

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget