এক্সপ্লোর

Breakup: সঙ্গীর সঙ্গে ব্রেকআপ হয়েছে? আবেগ সামলাতে এগুলো করা দরকার

Mental Health: ব্রেকআপের পরবর্তী সময়ে রাগ, দুঃখ, অবসাদ, নিজেকে অথবা অন্যকে সারাক্ষণ দোষারোপ করা, উদ্বেগ, স্ট্রেস, প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতি দেখা দিতে পারে। কীভাবে এই সময়ে নিজের আবেগকে সামলাবেন?

কলকাতা: কোনও সম্পর্কে বিচ্ছেদই (Breakup) কাম্য নয়। বিচ্ছেদ থেকে নিজেকে সামলানোর পরিস্থিতিও সহজ নয়। তবু, বিচ্ছেদ হয়। আবেগের সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনেও ফিরতে হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রেকআপ হওয়ার পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এই সময়ে। মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। প্রভাব পড়ে শারীরিক অবস্থাতেও। ব্রেকআপের পরবর্তী সময়ে রাগ, দুঃখ, অবসাদ, নিজেকে অথবা অন্যকে সারাক্ষণ দোষারোপ করা, উদ্বেগ, স্ট্রেস, প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতি দেখা দিতে পারে। কীভাবে এই সময়ে নিজের আবেগকে সামলাবেন? সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ব্রেকআপের পরিস্থিতি কাটিয়ে উঠবেন কীভাবে?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রেকআপের পর সীমাবদ্ধতাগুলির দিকে নজর দিতে হবে। নিজেকে অনেক বেশি সম্মান করতে হবে। একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর নিজেকে ভালো রাখার জন্য নিজের পছন্দের কোনও কাজে মন দেওয়া দরকার। বই পড়া, গান শোনা, বেড়াতে যাওয়া, রান্না করা এবং আরও যে যে কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে, সেগুলো করা দরকার।

২. অনেক সময়ই দেখা যায়, একটা সম্পর্ক ভাঙার পর সেই ব্যথা ভুলতে বহু মানুষ দ্রুত অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। এমন কাজ একেবারেই করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একটা সম্পর্ক ভাঙার পর দ্রুত অন্য কোনও সম্পর্কে না জড়ানোই ভালো। এতে উপকারের পরিবর্তে ক্ষতি হয় অনেক বেশি। অন্য সম্পর্কে না জড়িয়ে নিজের লাইফস্টাইলের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে ঘুম, স্বাস্থ্যকর খাবার খাওয়া কিংবা স্বাস্থ্যকর কোনও স্থানে ভ্রমণ করার মতো বিষয়গুলো বেছে নিতে পারেন।

আরও পড়ুন - Health Tips: বাড়িতে সুগন্ধী মোমবাতি ব্যবহার করছেন? কী হচ্ছে এর ফলে?

৩. আবেগ নিয়ন্ত্রণ করতে এই সময়ে একেবারেই মদ্যপান কিংবা অত্যধিক ধূমপান করা চলবে না। মানসিক শান্তি বজায় রাখতে প্রাণায়াম, যোগাসন প্রভৃতি বেছে নিতে পারেন। এতে মানসিক স্বাস্থ্যও উন্নত হয়।

৪. ব্রেকআপের পর সাধারণত নানা খারাপ চিন্তা মাথায় আসতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে একেবারেই নেতিবাচক চিন্তায় ডুব দিলে চলবে না। পরিবর্তে পজেটিভ চিন্তাভাবনা করা দরকার। নিজেকে দোষারোপ করা বা নিজেকে বিচার করার মতো অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

৫. সম্পর্ক ভাঙার পরিস্থিতির পর অনেক সময়ই নিজের আবেগ ধরে রাখা যায় না সবসময়। এক্ষেত্রে বন্ধুস্থানীয় বা এমন কোনও প্রিয়জন, যাঁর সঙ্গে সমস্ত কথা বলতে পারেন, তাঁর থেকে সাহায্য চাইতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget