এক্সপ্লোর

সন্তান জন্মের আগে বা প্রসবকালে করোনা আক্রান্ত মায়ের থেকে সন্তানের সংক্রমণ সম্ভব, জানাল আইসিএমআর

অন্তঃসত্ত্বা বা নতুন মায়েদের করোনা সংক্রমণ ঘটলে হাসপাতালগুলির কী করণীয়, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই আইসিএমআর-এর তরফে জানানো হয়...

নয়াদিল্লি: মায়ের বুকের দুধে কোভিড ১৯ ভাইরাসের সন্ধান মেলেনি এখনও পর্যন্ত, জানাল আইসিএমআর। জল্পনা ছিল গর্ভবতী মহিলার করোনা সংক্রমণ হলে গর্ভপাতের সম্ভাবনা নিয়ে। কিন্তু আইসিএমআর-এর তরফে জানানো হল, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। কিন্তু আরেকটি সম্ভাবনা জিইয়ে রাখল দেশের শীর্ষ হেলথ রিসার্চ বডি। সাংবাদিক বৈঠকে তারা জানাল, কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই ধারণা দৃঢ় হচ্ছে যে, জন্মের আগে বা প্রসবের সময় মায়ের শরীর থেকে সন্তানের করোনা সংক্রমণ ঘটতেই পারে। যদিও গর্ভবতী মহিলার করোনা হলে তার প্রভাব সন্তানের উপর কতটা পড়ে, বা গর্ভস্থ সন্তানের কোনও ক্ষতি হয় কি না তা নিয়ে এখনও গবেষণা বাকি। সদ্যোজাত শিশু করোনা আক্রান্ত হলে তা জটিল পর্যায়ে পৌঁছতে পারে কি না, সে ব্যাপারেও নিশ্চিত নন তাঁরা। অন্তঃসত্ত্বা বা নতুন মায়েদের করোনা সংক্রমণ ঘটলে হাসপাতালগুলির কী করণীয়, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই আইসিএমআর-এর তরফে জানানো হয়, করোনা আক্রান্ত বা সন্দেহভাজন মায়েদের বাচ্চাদের থেকে আলাদা রাখতে হবে। তাঁদের আলাদা ঘরের বন্দোবস্ত করতে হবে। গর্ভবতীদের কি করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি? এই অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় পরিবর্তন আসে। ভাইরাল ইনফেকশন সহজেই ধরে নেয় শরীর। করোনার ক্ষেত্রে এর থেকে আলাদা কিছু নয়, মনে করছে আইসিএমআর। তবে মার্স ও সার্সের ক্ষেত্রে গর্ভবতীদের বেশি ঝুঁকি দেখা গিয়েছিল, বিশেষত প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টারে। যদিও কয়েকটি ক্ষেত্রে করোনা আক্রান্ত গর্ভবতী মহিলাদের সময়ের আগে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। তবে সেটা শুধু ভাইরাস-সংক্রমণের জন্যই কি না তা প্রমাণ হয়নি। তবে মহিলার যদি হার্টের অসুখ থাকে, তাহলে তার করোনা ঝুঁকি বেশি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, করোনা আতঙ্ক গর্ভাবস্থায় টেনশন ও অবসাদ বাড়ায়। তাই এই সময় হবু মায়ের মন শক্ত রাখতে তার পাশে দাঁড়ানো উচিত। আইসিএমআরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনও অবধি পরীক্ষিত কয়েকটি কেস-এর উপর নির্ভর করেই তারা এই মতামত জানাচ্ছে। এই নির্দেশিকা ইন্টারন্যাশনাল ডিসিজ কন্ট্রোল এজেন্সি এবং পাবলিকেশন –এর তথ্য থেকে ভারতীয় প্রেক্ষাপটে প্রয়োজনীয় অংশ থেকে নেওয়া।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget