এক্সপ্লোর

Viral Video: অফিসে ল্যাপটপে কাজ করতে করতেই বুকে ব্যথা, কয়েক মিনিটেই নিভে গেল ৩০ বছরের তরতাজা প্রাণ

UP Banker Severe Heart Attack Viral: অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলেন সবার সঙ্গে। হঠাৎ করেই তাঁকে বুকে হাত বোলাতে দেখা যায়। এর পরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

UP Banker Severe Heart Attack Viral: দিব্যি কাজ করছিলেন নিজের ল্যাপটপে। কিন্তু কাজ করতে করতেই হঠাৎ শারীরিক অস্বস্তি। বুকের কাছে যেন ব্যথা হতে শুরু করল। এর পর মাথা পিছনে হেলিয়ে দিলেন তিনি। ছাদের দিকে চোখ। কিন্তু সেই দৃষ্টি খুব স্বাভাবিক নয়। অন্তত সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাই জানান দিচ্ছিল। এর পরেই সতর্ক হন পাশের কর্মীরা। পাশে বসে থাকা কর্মীরা তাঁর বুকে হাত বুলিয়ে দেন। জায়গা ফাঁকা করে শুইয়ে তাঁর চোখেমুখে জল দেন। এর পর সিপিআর অর্থাৎ কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

উত্তরপ্রদেশের ঘটনা

উত্তরপ্রদেশে মাহোবায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ (Viral Video) ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেখানে দেখা যায়, ৩০ বছরের রাজেশ কুমার শিন্ডেকে। এইচডিএফসি ব্যাঙ্কের মাহোবা শাখায় এগ্রি-জেনারেল ম্য়ানেজার ছিলেন রাজেশ। গত ১৯ জুন আর পাঁচটা দিনের মতোই অফিসে গিয়েছিলেন রাজেশ। কিন্তু কয়েক মিনিটের একটি মর্মান্তিক ঘটনা তাঁকে আর ফিরতে দেয়নি। অফিস ল্যাপটপে সবার মাঝে বসে কাজ করতে করতেই তাঁর হার্ট অ্যাটাক হয়। এবং সেটি মাইল্ড ছিল না, ছিল সিভিয়ার হার্ট অ্যাটাক। যার ফলে চেষ্টাকরেও আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।

সিপিআর-এর চেষ্টা

হার্ট অ্যাটাক হয়েছিল বুঝতে পেরেছিলেন সহকর্মীরা। তাই দ্রুত সিপিআর অর্থাৎ কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দিতে শুরু করেন। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা

বর্তমানে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে, এর পিছনে বর্তমান জীবনযাপনের বেশ কিছু দিক দায়ী। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার পাশাপাশি শরীরচর্চা না করা ও অনিয়মিত জীবনযাপনের কারণেই বাড়ছে এমন মর্মান্তিক ঘটনা। 

ফেব্রুয়ারিতে দিল্লির চিড়িয়াখানায় মর্মান্তিক ঘটনা

ফেব্রুয়ারিতে দিল্লির চিড়িয়াখানায় এভাবেই এক তরুণীর মৃত্যু ঘটে। ২৫ বছরের ওই তরুণী দিল্লির গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন। ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি চিড়িয়াখানায় যান। কিন্তু সেখানেই তাঁর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন - Viral Video: পিছনে খোলা জানালা, ট্রেডমিল থেকে পা ফসকে চার তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget