এক্সপ্লোর

Eye Care: অতিবেগুনি রশ্মিতে বড় বিপদ চোখের, রোগ এড়াতে ভরসা রাখবেন কীসে ?

Eye Protection From UV Rays: অতিবেগুনি রশ্মিতে চোখের নানা রোগ হতে পারে। সারা বছরই এই বিপদের আশঙ্কা থাকে।

কলকাতা: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে অনেকেই নানারকম ক্রিম ব্যবহার করেন। কিন্তু ত্বক ছাড়াও আরও বেশ কিছু অঙ্গের উপর প্রভাব ফেলে সূর্যের এই ক্ষতিকর রশ্মি। তার মধ্যে প্রধান হল চোখ। চোখের বেশ কিছু রোগের কারণ হতে পারে অতিবেগুনি রশ্মি। সূর্যের আলো থেকে ছানি, ম্যাকুলার ডিজেনারেশন, সাববার্নড আই ছাড়াও চোখের ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে। 

সারা বছরই চোখের রোগের ঝুঁকি ?

সারা বছরই চোখের রোগ হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনেকেই ভাবেন, গরমকালে সূর্যের রোদের তীক্ষ্ণতা বেশি। তাই এই সময় চোখে অতিবেগুনি রশ্মি বেশি পড়ে। তার থেকে চোখের নানা ক্ষতি হতে পারে। কিন্তু শীতকালেও একই রকম আশঙ্কা থেকে যায় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ সেই সময়ও সূর্য আলো দিচ্ছে। ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীর বুকে এসে পৌঁছাচ্ছে। আর তাতেই ক্ষতি হচ্ছে চোখের। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে এই রোগ ধরা না পড়লে বড় ক্ষতির আশঙ্কা থাকে। এমনকি দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে।

চোখ ভাল রাখতে কী করণীয় ?

ভাল মানের সানগ্লাস - এক্ষেত্রে সানগ্লাস স্টাইল স্টেটমেন্ট ভেবে কিনলে হবে না। বরং চোখের রোগের ঝুঁকি কমাতে এটা জরুরি। কেনার সময় দেখে নিতে হবে সানগ্লাসের গায়ে অতিবেগুনি রশ্মি আটকানোর ক্ষমতার কথা লেখা রয়েছে কি না।

নিয়মিত চোখ পরীক্ষা করানো -  চিকিৎসকের কাছে গিয়ে নিয়মিত চোখ পরীক্ষা করানো জরুরি। অনেক সময় রোগের উপসর্গ অনেক দেরিতে প্রকাশ পায়। তাতে রোগ সারানো মুশকিল হয়ে পড়ে। নিয়মিত চোখ পরীক্ষা করলে এই ভয় থাকে না।

রোদ কম লাগানো -  চোখে রোদ লাগানো কমাতে হবে। এর দুটো উপায়। যতটা কম সম্ভব রোদে বেরোনো আর রোদে বেরোতে হলেও চোখে সানগ্লাস পরে নেওয়া। এতে চোখে রোদ কম লাগে। যা রোগের ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখে চোখকে।

ব্যালান্সড ডায়েট - চোখ ভাল রাখার জন্য ব্যালান্সড ডায়েটও জরুরি। এই ডায়েট চোখ ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি নানা ধরনের রোগ থেকে বাঁচায়। ব্যালান্সড ডায়েটের মধ্যে অবশ্যই থাকতে হবে অ্যান্টিঅক্সিডেন্টস, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই। এগুলি চোখের স্বাস্থ্য ভাল রাখতে জরুরি।

আরও পড়ুন - Ovarian Cancer: মহিলাদের এই ক্যানসার ধরা পড়ে দেরিতে, রোগের ঝুঁকি এড়াতে কখন সতর্ক হওয়া জরুরি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget