এক্সপ্লোর

Health Tips: ভাল চোখ ছাড়াও ৫ উপকারে লাগে ভিটামিন A, কোন কোন খাবারে পাবেন ?

Vitamin A Health Benefits: ভাল চোখ ছাড়াও পাঁচটি উপকারে ভিটামিন এ জরুরি। কোন কোন খাবেন পাওয়া যায় এই ভিটামিন?

কলকাতা: ভিটামিন শরীরের বেশ কিছু অঙ্গের জন্য প্রয়োজনীয়। এই বিশেষ উপাদানটি সাধারণত চোখের জন্য ভাল বলেই অনেকে জানেন। তবে এছাড়াও বেশ কয়েকটি উপকারে লাগে এই বিশেষ ভিটামিন। কেন শরীরের জন্য জরুরি ভিটামিন এ ? এর পরিমাণ কমে গেলে কী হতে পারে ? কোন কোন খাবারে পাওয়া যায় এই ভিটামিন ? বিশদে জেনে নেওয়া যাক।

ভিটামিন এ-এর গুণ (Vitamin A Benefits)

চোখের জন্য ভাল - চোখ ভাল‌ রাখতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। এটি চোখের অকাল বার্ধক্য রোধ করে। ম্যাকুলার ডিজেনারেশন ঠেকায়।

শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট - ভিটামিন এ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রেটিনল ও রেটিন্যাল এস্টার নামে একাধিক যৌগ মিলে তৈরি ভিটামিন এ। লিভারে জমা থাকে এই ভিটামিন। 

ত্বকের জন্য উপকারী - ত্বকের জন্য ভিটামিন সি যেমন উপকারী, তেমনই হল ভিটামিন‌ এ‌। অনেকে তাই ভিটামিন এ ক্যাপসুল ব্যবহারের পরামর্শও দেন। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় - আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম অংশ হল ভিটামিন এ। তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জরুরি।

ক্যানসারের ঝুঁকি কমায় - ভিটামিন এ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কোশের ক্ষতি আটকায়‌।  অক্সিডেটিভ স্ট্রেস কমায়। যা ক্যানসারের ঝুঁকি কমাতে জরুরি।

ভ্রুণের বিকাশের জন্য জরুরি - ভ্রুণের বেড়ে ওঠার জন্য বিশেষ করে জরুরি ভিটামিন এ। এই নির্দিষ্ট ভিটামিনটির অভাবে ভ্রুণের বৃদ্ধি ব্যাহত হতে পারে। এমনকি জটিল রোগ হওয়ার আশঙ্কাও থাকে।

ভিটামিন এ-এর অভাবে কী হয় (Vitamin A deficiency) ?

  • ভিটামিন এ-এর অভাবে অন্ধত্ব আসতে পারে অল্প বয়সেও‌। যেকারণে ছোটদের এই ভিটামিন বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
  • গর্মবতী মহিলাদের শরীরে এটি জরুরি ভিটামিন। এর অভাবে রক্তাল্পতা হতে পারে। প্রাণ সংশয় হতে পারে গর্ভবতীর। 
  • ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন ডায়রিয়া ও হাম হতে পারে। ভিটামিন এ যথেষ্ট পরিমাণে থাকলে এই দুই সংক্রমণ ঠেকানো সম্ভব।

কোন কোন খাবারে‌ পাবেন ভিটামিন এ ?

  • আমিষ (Vitamin A Animal source) - মাংসের লিভার, ডিমের কুসুম, মাখন, কড লিভার তেল, স্যালমন মাছ।
  • নিরামিষ (Vitamin A Plant source) - গাজর, কুমড়ো, মিষ্টি আলু, পালং শাক, পেঁপে ইত্যাদি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health News: মহিলাদের ফ্যাটি লিভারের ঝুঁকি কম একটি কারণেই, এবার তাকে‌ই কাজে লাগাবেন গবেষকরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget