এক্সপ্লোর

Health News: মহিলাদের ফ্যাটি লিভারের ঝুঁকি কম একটি কারণেই, এবার তাকে‌ই কাজে লাগাবেন গবেষকরা

Fatty liver in Men And Women: মহিলাদের ফ্যাটি লিভারের আশঙ্কা পুরুষদের থেকে কম। তার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। এবার তাকেই কাজে লাগাতে চান চিকিৎসকরা।

কলকাতা: মহিলাদের মধ্যে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা কম। তার বড় কারণ একটি স্ত্রী হরমোন। সেটি ইস্ট্রোজেন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে কেন ইস্ট্রোজেন ফ্যাটি লিভারকে (fatty liver) প্রতিরোধ করে। সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউটের একটি গবেষণায় দেখা গিয়েছে, ইস্ট্রোজেনে থাকা একটি বিশেষ প্রোটিনই নাকি এর পিছনে রয়েছে। আর সেই সূত্র ধরে ফ্যাটি লিভারের ওষুধ তৈরির দিকে এগোতে পারে আগামী গবেষণা। পরবর্তী গবেষণায় ফ্যাটি লিভারের ওষুধ প্রতিরোধী ওষুধ আবিষ্কারের চেষ্টা চলতে পারে। 

মেনোপজ পর্যন্ত সুরক্ষিত মেয়েরা

মেনোপজ পর্যন্ত এই ব্যাপারে সুরক্ষা পান মেয়েরা। কারণ ততদিন তাঁদের স্ত্রী হরমোন ইস্ট্রোজেনের ক্ষরণ বন্ধ হয় না। মেনোপজের পর ইস্ট্রোজেনের ক্ষরণ বন্ধ হয়ে গেলে ফ্যাটি লিভারের (fatty liver in women) আশঙ্কা বেড়ে যায়‌। তবে হরমোনের ওঠানামার কারণেও কারও কারও ফ্যাটি লিভার হতে পারে।  

খোঁজ মিলল একটি বিশেষ প্রোটিনের

কিন্তু ইস্ট্রোজেন কেন ফ্যাটি লিভার কেন রোধ করে‌ ? এতদিন পর্যন্ত এর কোনও স্পষ্ট উত্তর ছিল না গবেষকদের কাছে। বর্তমান গবেষণায় দেখা গিয়েছে, ইস্ট্রোজেনের মধ্যে একটি বিশেষ প্রোটিন থাকে। এই প্রোটিনটির নাম TEAD1। লিভার ফ্যাট সেলকে কীভাবে শুষে নেবে, তা ঠিক করে দেয় এই বিশেষ প্রোটিন। এই প্রোটিন না থাকলে লিভারে বাজে ফ্যাট জমতে শুরু করে। যা এক সময় ফ্যাটি লিভারের চেহারা নেয়। ঠিক সময়ে তার চিকিৎসা না হলে লিভার সিরোসিস বা ক্যানসার হতে পারে।

কী বলছেন গবেষকরা ?

টিউমার ও সেল বায়োলজি, মাইক্রোবায়োলজি বিভাগের  প্রবীণ গবেষক ক্লডিয়া কুটের সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, মহিলারা প্রাকৃতিকভাবেই হরমোনের কারণে ফ্যাটি লিভারের বিরুদ্ধে সুরক্ষা পান। পুরুষরা তা পান না। সম্প্রতি একটি ওষুধ সংস্থা এই প্রোটিনকে নষ্ট করে এমন একটি ওষুধ তৈরি করছে। ওষুধটি ক্যানসার চিকিৎসার জন্য। তবে প্রোটিনটি ক্যানসারের ঘটাতে দায়ী থাকলেও নিজে সরাসরি দায়ী নয়। 

ওষুধ তৈরির গবেষণা

বর্তমানে ওবেসিটি দিন দিন বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্যাটি লিভারের সমস্যা। তাই এই সমস্যার মোকাবিলা  করতে গবেষণার আগ্রহ হয়ে উঠছে এই নয়া প্রোটিন (fatty liver treatment)। এটি দিয়ে নতুন ওষুধ তৈরির পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই । ওষুধটি তৈরি হলে সঠিক সময়ে ফ্যাটি লিভার হওয়া প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে ওবেসিটির বড় সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব হবে। 

আরও পড়ুন -  Health News: বেশি ঘুম দরকার মহিলাদের? কী বলছে গবেষণা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget