এক্সপ্লোর

Skin Care Tips: এই তিন খাবার পাতে থাকলেই ত্বক হবে উজ্জ্বল বাইরে এবং ভিতর থেকে

Health Tips: খাবারের তালিকায় তিনটি জিনিস বিশেষ করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা আপনার ত্বককে ভিতর এবং বাইরে, উভয় দিক থেকেই সুন্দর, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখবে। 

কলকাতা: ত্বকের পরিচর্যায় (Skin Care) বা সুন্দর ত্বক পেতে সবার আগে আমাদের মনে যে জিনিসগুলো আসে, তা মূলত প্রসাধনী সামগ্রী। খাবারের কথা সবার আগে মনে আসে না বেশিরভাগ মানুষের। কিন্তু বিশেষজ্ঞরা জানান, ত্বক সুন্দর রাখতে কিংবা সুন্দর ত্বক পেতে প্রসাধনীর থেকে সঠিক খাদ্যাভ্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক খাবারই ত্বককে ভিতর এবং বাইরে উভয় দিক থেকে সুন্দর ও উজ্জ্বল রাখে। ত্বকের নানা সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও, ধোঁয়া, ধুলো, দূষণের হাত থেকে ত্বককে বাঁচাতে বাহ্যিক পরিচর্যাও জরুরি। নিয়মিত ত্বক পরিস্কার রাখতে হয়। তবেই, ত্বকে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ হতে পারে। একইসঙ্গে খাবারের তালিকায় তিনটি জিনিস বিশেষ করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা আপনার ত্বককে ভিতর এবং বাইরে, উভয় দিক থেকেই সুন্দর, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখবে। 

যে খাবারগুলি ত্বককে সুন্দর, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্যকর ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ভিটামিন সি (Vitamin C)। এই উপকারী অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে। রোদে পোড়া ত্বককে সুস্থ করতে সাহায্য করে। এতে থাকা কোলাজেন ত্বকের জন্য দারুণ উপকারী। প্রতিদিন সকালে টাটকা কমলালেবুর রস খেলে ত্বকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যায়। এছাড়াও, যেকোনও লেবুজাতীয় ফল, স্ট্রবেরি, ব্রাসেল স্প্রাউটসও রাখতে পারেন খাবারের তালিকায়। ত্বক সুস্থ রাখার সঙ্গে সঙ্গে ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

২. ভিটামিন সি-এর মতোই ত্বকের জন্য অত্যন্ত উপকারী উপাদান ভিটামিন ডি (Vitamin D)। শরীরে ভিটামিনের ঘাটতি নানা সমস্যা তৈরি করতে পারে। তাতে শরীরের অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় ত্বক এবং চুল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সুস্থ রাখতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। অকালে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এই উপাদান। 

আরও পড়ুন - Diarrhea: সন্তানের ডায়রিয়া হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

৩. ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার ত্বকের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। এই উপাদান মূলত পাওয়া যায় সামুদ্রিক মাছে। স্যামন, টুনা, সার্ডিন মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড। ত্বককে নানা ক্ষতির হাত থেকে রক্ষা করে এই উপাদান। বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরে স্বাভাবিক প্রক্রিয়াতেই তৈরি হয় ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড। যা অত্যন্ত উপকারী উপাদান। তবে, ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়ার জন্য সামুদ্রিক মাছের উপরই আমাদের ভরসা করতে হয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget